ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের উদ্যোগে বিভিন্ন টেলিভিশন কর্মী ও তাদের পরিবারের সদস্যদের জন্য করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ কেন্দ্র শুরু হচ্ছে।
সিনিয়র সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন।
১১ মে (সোমবার) সকাল ১০টায় মহাখালী সিটি কর্পোরেশন কমিউনিটি সেন্টারের তৃতীয় তলায় (ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পাশে) এ কার্যক্রম শুরু হবে। মহাখালীর এ কেন্দ্র থেকে প্রাথমিকভাবে প্রতিদিন অন্তত ২০ জনের নমুনা সংগ্রহ করা হলেও পরে এ সংখ্যা বাড়বে।
বিজেসি’র এ উদ্যোগে যাবতীয় টেকনিক্যাল সহযোগিতা করছে গাজী গ্রুপ। সহযোগিতায় এগিয়ে এসেছে স্বাস্থ্য অধিদপ্তর ও উত্তর সিটি করপোরেশন।
এ সুবিধা গণমাধ্যমের অন্য সহকর্মীদের জন্যও উন্মুক্ত থাকবে বলে জানিয়েছে সংগঠনটি।








