যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় একটি টেলিভিশনে লাইভ অনুষ্ঠান চলার সময়ে গুলি করে ২ সাংবাদিককে হত্যা করেছে অজ্ঞাত বন্দুকধারীরা।
নিহত নারী প্রতিবেদক অ্যালিসন পার্কার ও ক্যামেরাম্যান অ্যাডাম ওয়ার্ড WDBJ টিভিতে প্রচারিত একটি তথ্যচিত্রে একজনের সাক্ষাতকার নিচ্ছিলেন।
ভার্জিনিয়ার ব্রিজওয়াটার এলাকায় এই ঘটনা ঘটে।
বন্দুকধারীরা ছয়-সাতটি গুলি করে তাদের হত্যা করে বলে জানিয়েছেন WDBJ টেলিভিশনের জেনারেল ম্যানেজার জেফ মার্কস। কী কারণে এই হামলা তা জানা যায়নি, অনুষ্ঠানে যার সাক্ষাতকার নেওয়া হচ্ছিলো তিনি অক্ষত আছেন বলেও জানান জেফ মার্কস।
WDBJ টেলিভিশনে শিক্ষানবীশ হিসেবে কাজ শুরু করা নিহত পার্কার ভার্জিনিয়ার স্থানীয় বাসিন্দা।






