বিনোদন

প্রথমবার তাদের নিয়ে গেম শো

চ্যানেল আইয়ের ঈদ আয়োজন

চ্যানেল আই অনলাইন গেম শোতে অংশগ্রহণকারীরা হাসিমুখে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন গেম শোতে চারজন অংশগ্রহণকারী হাসিমুখে আলোচনা করছে, পেছনে গেম শো এর ব্যাকড্রপ দেখা যাচ্ছে. Channel i News – চ্যানেল আই নিউজ

ঈদ উৎসবে দর্শককে সর্বোচ্চ বিনোদন দিতে চমকপ্রদ নানান অনুষ্ঠান নিয়ে প্রস্তুত চ্যানেল আই। তারই ধারাবাহিকতায় প্রথমবারের মত চ্যানেল আইতে ডিজিটাল প্লাটফমের্র কনটেন্ট ক্রিয়েটর, ফুড ব্লগার, বিউটি ব্লগার, ইনফ্লুয়েন্সারদের নিয়ে আয়োজন করা হয়েছে গেম শো ‘বার্জার ফান ফেস্ট’।

দুই পর্বের অনুষ্ঠানটি প্রচার হবে ঈদের প্রথম ও দ্বিতীয় দিন রাত ১১টা ৩০ মিনিটে। পাওয়ার্ড বাই পূরবী জুয়েলার্স। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন আর জে জাহিদুল হক অপু।

প্রথম পর্বে (হাজব্যান্ড-ওয়াইফ পর্ব) অংশ নিয়েছেন রাফসান সাবাব, এশা, সাকিব বিন রাশিদ, মেহজাবীন, ফারিয়া, শামীম, রাফায়াত, সাভেরা এবং দ্বিতীয় পর্বে অংশ নিয়েছেন ডানা, কারিনা কায়সার, তন্ময়, নুসরাত ও শেখ সাদী।

ব্যতিক্রমী এই অনুষ্ঠানটি পরিচালনা করেছেন অনন্যা রুমা।

বিষয়:এশা কারিনা কায়সার ডানা তন্ময় নুসরাত ফারিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…