চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেলিভিশনের সামনে ভ্যাকসিন নিলেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৪ অপরাহ্ন ১৮, ডিসেম্বর ২০২০
আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স সরাসরি টেলিভিশনের সামনে করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়েছেন।

শুক্রবার সকালে হোয়াইট হাউসে টেলিভিশনে সরাসরি ভ্যাকসিন গ্রহণ করে ডাক্তার ও দর্শকদের উদ্দেশে তিনি বলেন: আমি তেমন কিছুই অনুভব করতে পারিনি।

হোয়াইট হাউসের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে ভ্যাকসিনের নিরাপত্তা ও কার্যকারিতা সম্পর্কে সচেতনতা বাড়াতে এই উদ্যোগ নেয়া হয়েছে। পেন্সের স্ত্রী ক্যারেন পেন্স ও যুক্তরাষ্ট্রের সার্জন জেনারেল জেরোমে অ্যাডামসও হোয়াট হাউসের এই ইভেন্টে ভ্যাকসিন নিয়েছেন।

গত সোমবার যুক্তরাষ্ট্র ফাইজার/বায়োএনটেকের তৈরি ভ্যাকসিনের অনুমোদন দেয়। ট্রায়ালে এই ভ্যাকসিন করোনার বিরুদ্ধে ৯৫ শতাংশ কার্যকারিতা দেখিয়েছে।

ত্রিশ লাখ ভ্যাকসিন ডোজের প্রথম চালান যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে পাঠানো হচ্ছে।

দ্বিতীয় ভ্যাকসিন হিসেবে মর্ডানার যে ভ্যাকসিন নিয়ে আসছে তা বিশেষ্ণ দলের অনুমোদনের পর খুব দ্রুত জরুরি অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

Reneta

হোয়াইট হাউসের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সবার ভ্যাকসিন গ্রহণের যে পরিকল্পনা শুরুতে ছিল, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা কিছুটা পরিবর্তন করেন। নতুন পরিকল্পনায়, শুধুমাত্র ‘বিশেষভাবে প্রয়োজন’ এমন কর্মকর্তারাই ভ্যাকসিন নেবেন।

করোনা মহামারীর শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৩ লাখ ১০ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। আক্রান্ত হয়েছেন ১ কোটি ৭০ লাখেরও বেশি। বিশ্বের সকল দেশের চেয়ে যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা অনেক বেশি।

নতুন নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (৭৮) আগামী সপ্তাহে ভ্যাকসিন গ্রহণ করবেন বলে জানানো হয়েছে। ২০ জানুয়ারি ক্ষমতা গ্রহণের পর প্রথম ১০ দিনে ১০ কোটি ভ্যাকসিন প্রদানের লক্ষ্য নির্ধারণ করেছেন জো বাইডেন।

Jui  Banner Campaign
ট্যাগ: ভ্যাকসিনমাইক পেন্সমার্কিন ভাইস প্রেসিডেন্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে পারেনি প্রশাসন: ব্যারিস্টার ফুয়াদ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বালতির পানিতে পড়ে ১৭ মাসের শিশুর মৃত্যু

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বাগেরহাটে ইসলামী আন্দোলনের ৩ জনসহ ১৪ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

নাভালনির মৃত্যুর সঙ্গে জড়িত ‘ডার্ট ফ্রগ’ বিষ কী?

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি নেতৃত্বাধীন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক কি নতুন করে সাজাতে পারবে ভারত?

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT