চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেলএন্ডাররাই বোঝালেন টেস্ট কাকে বলে

রেজাউল করিমরেজাউল করিম
৪:২১ অপরাহ্ণ ২৯, অক্টোবর ২০১৬
স্পোর্টস
A A

টপঅর্ডার বা মিডল অর্ডার না, টেলএন্ডাররাই বোঝালেন টেস্ট ক্রিকেট কাকে বলে। বাংলাদেশ-ইংল্যান্ড টেস্ট সিরিজে এখনো পর্যন্ত ইংলিশ টেলন্ডাররা অন্তত সেটাই প্রমাণ করেছেন। চট্টগ্রামের পর ঢাকা টেস্টের প্রথম ইনিংসে আট ও নয় নাম্বার ব্যাটসম্যান টেস্টে ক্রিকেটে টপ এবং মিডল অর্ডারের পাশাপাশি টেলএন্ডারদের গুরুত্ব বুঝিয়েছেন।

মিরপুরে প্রথম ইনিংসে দুরন্ত সূচনা করেও শেষ পর্যন্ত তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। বাংলাদেশের ইনিংস একটা সময় মাত্র ১ উইকেট হারিয়ে ১৭১ রান তোলার পরও অলআউট হয় ২২০ রানে। শেষ ৮ উইকেট যায় মাত্র ৪৯ রানে।

কিন্তু বাংলাদেশে ইনিংসের ঠিক উল্টো চিত্র ইংল্যান্ডের ক্ষেত্রে। বাংলাদেশে শেষ আট উইকেটে যেখানে এসেছিল ৪৯ রান, সেখানে ইংল্যান্ডের শেষ তিন ব্যাটসম্যান তুললেন ঠিক ১০০ রান। যেখানে নয় ও দশনম্বর ব্যাটসম্যানের জুটিতে আসে ৯৯ রান। এশিয়ায় নবম উইকেট জুটিতে ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটের ইতিহাসে রেকর্ডও বটে। যার কল্যাণে ১৪৪ রানে ৮ উইকেট হারানো পরও ২৪৪ রান তুলে ২৪ রানের লিড পায় তারা।

sabbir_taj

একটু তুলনা করলেই দুদলের আত্মপ্রত্যয় ও মানসিক শক্তির পার্থক্য বোঝা যায়। বাংলাদেশ ১৭৭/১ উইকেট থেকে ২২০ রানে অলআউট। সেখানে ইংল্যান্ড ১৪৪/৮ থেকে ২৪৪ রান করলো।

বাংলাদেশের নয় নম্বর ব্যাটসম্যান হিসেবে আউট হন সাকিব আল হাসান। পাঁচনম্বর ব্যাটসম্যান হিসেবে নেমে নয় নাম্বারে আউট হওয়ার আগে ৩২ বল মোকাবেলা করে করেন ৯ রান। দলের বিপর্যয়ের মধ্যে বিশ্বসেরা এই অলরাউন্ডার আউটাও ছিল খুবই দৃষ্টিকটু। সেখানে ইংল্যান্ডের নয় নাম্বার হিসেবে ৪৬ রান করেন ক্রিস উকস। তিনি বল খেলেন ১২২টি। টেস্ট ক্রিকেটে বল ও রানের সঙ্গে সময়ের হিসেবটাও অনেক গুরুত্বপূর্ণ।

Reneta

শুধু নয় নাম্বার কেন ইংল্যান্ডের ১০ নম্বর ব্যাটসম্যান হিসেবে ৪৪ রান করেন আদিল রশিদ। অপরাজিত থাকার সময় ১০৭টি বল মোকাবেল করেন এই ইংলিশ টেলএন্ডার।r

শুধু আজকের ম্যাচ কেন চট্টগ্রাম টেস্টেও অসামান্য দৃঢ়তা দেখিয়েছেন ইংলিশ টেলএন্ডাররা। ওই টেস্টে প্রথম ইনিংসে আট নম্বরে ব্যাট করতে নেমে উকস করেছিলেন ৩৬ রান। আর আদিল রশিদের সংগ্রহ ছিল ২৬। ২৩৭ রানে ৭ উইকেট হারানোর পরও ২৯৩ করেছিল ইংল্যান্ড।

আর বাংলাদেশ ৫ উইকেটে ২২১ রান তোলার পর অলআউট হয়েছিল ২৪৮ রানে। শেষ ৫ উইকেট আউট হয়েছিল ২৭ রানে।

%e0%a6%ac%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be

দ্বিতীয় ইনিংসেও একই অবস্থা। ইংল্যান্ড ৬২ রানে ৫ উইকেট হারানোর পরও শেষ পর্যন্ত ২৪০ রান করেছিল। আর বাংলাদেশ ২৮৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে  নিশ্চিত জয়ের আশা জাড়িয়েও ম্যাচ হারে ২২ রানে। দ্বিতীয় ইনিংসে টেলএন্ডার তাইজুলকে নিয়ে ম্যাচে দারুণ লড়েছিলেন সাব্বির রহমান। তবে দুটি টেস্টেই দুদলের পার্থক্য গড়ে দিয়েছেন ইংলিম টেলএন্ডাররা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রাম টেস্টঢাকা টেস্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

স্পেনের বিপক্ষে হেরে রেফারির ওপর ক্ষোভ দেশমের

জুলাই ১৫, ২০২৬

ফ্রান্সকে উড়িয়ে ফাইনালে স্পেন, আবেগাপ্লুত কোচ দে লা ফুয়েন্তে

জুলাই ১৫, ২০২৬

ফরাসিদের জয়রথ থামিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

জুলাই ১৫, ২০২৬

ভেনিসে আজীবন সম্মাননা পাচ্ছেন ‘দ্য এক্সরসিস্ট’ অভিনেত্রী

জুলাই ১৫, ২০২৬

ওয়েরজাবালের রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে স্পেন

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT