চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেরেসা মে’র কণ্ঠে এখন স্থিতিশীলতার গান, লক্ষ্য ক্ষমতায় থেকে যাওয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪০ অপরাহ্ণ ০৯, জুন ২০১৭
আন্তর্জাতিক
A A
ব্রিটেন নির্বাচনের

সরকার গঠনের জন্য পর্যাপ্ত সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে ব্যর্থ হওয়ার পর ব্রিটেনের প্রধানমন্ত্রী টেরেসা মে’র কণ্ঠে এখন স্থিতিশীলতার গান, লক্ষ্য ক্ষমতায় থেকে যাওয়া। শুক্রবার নির্বাচনের ফলাফল ঘোষণার একেবারে শেষ মুহূর্তে এটি যখন নিশ্চিত হয়ে গিয়েছে যে সরকার গঠনের জন্য কাঙ্ক্ষিত ৩২৬টি আসন তিনি পাচ্ছে না, তখন তার বক্তব্যে এ বিষয়টি স্পষ্ট হয়েছে।

নির্বাচন পরবর্তী বক্তব্যে টেরেসা মে বলেছেন, এ্ই সময়ে আমাদের দেশে অন্য যেকোন কিছুর চেয়ে স্থিতিশীল অবস্থা বেশি প্রয়োজন।এখন পর্যন্ত নির্বাচনের যা ফলাফল তা যদি সঠিক হয়ে থাকে তাহলে কনজারভেটিভ পার্টি অধিকাংশ আসন পেয়েছে এবং সম্ভবত সব থেকে বেশি ভোটও পেয়েছে এবং আমরা দেশকে স্থিতিশীল করতেই কাজ করা অব্যাহত রাখবো।

নির্বাচনে অংশ নেয়ায় দেশবাসী এবং যারা কনজারভেটিভ পার্টিকে ভোট দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে টেরেসা আরও বলেন: নির্বাচনের প্রচারণাতেই আমরা বলেছি ব্রিটিশ জনগণের সাথে সম্পর্কিত বিভিন্ন বিষয়কেই আমরা আগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করে থাকি। বিশেষ করে ব্রেক্সিট ইস্যুতে এবং অন্যান্য যেসব চ্যালেঞ্জের সম্মুখিন হচ্ছি তার সবকিছুই জাতীয় স্বার্থের কথা মাথায় রেখে সমাধান করা হচ্ছে।

তিনি আরও বলেন, ‘আমি ক্ষমতায় আসার পর থেকে এখন পর্যন্ত এই বিষয়টি মাথায় রেখেই কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।’

সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হওয়ার পরেও প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের কোন ইচ্ছা নেই বলে জানিয়েছেন তিনি।

বক্তব্য রাখছেন টেরেসা মে

ফলাফল থেকে দেখা গেছে, যে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না। তারপরও তারা সব থেকে বড় পার্টি হিসেবে বিবেচিত হবে। ফলাফলের উপর ভিত্তি করে বলা হচ্ছে যে এবারের নির্বাচনের ফলে দেশটিতে কোন দলই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারছে না। ফলে তাদের পার্লামেন্টের অবস্থা হবে ‘ঝুলন্ত’।

Reneta

এখন পর্যন্ত প্রাপ্ত ৬৪৪টি আসনের ফলাফল অনুযায়ী, কনজারভেটিভ পার্টি পেয়েছে ৩১৫টি আসন। লেবার পার্টি পেয়েছে ২৬১ আসন। এসএনপি ৩৫ আসন। লিব ডেম পেয়েছে ১২ আসন। অন্যান্য দল পেয়েছে ২১ আসন। এখনও বাকি রয়েছে ৬টি আসনের ফলাফল। এই ৬টি আসন পেলেও তারা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবে না।

২০১৫ সালে প্রাক্তন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের নেতৃত্বে কনজারভেটিভ পার্টি ৩৩১টি আসন পেয়ে ক্ষমতায় ফিরেছিল। প্রতিদ্বন্দ্বী লেবার পার্টি পেয়েছিল ২৩২টি আসন।

পার্লামেন্টের নিম্ন কক্ষ হাউস অব কমনসের মোট আসন ৬৫০টি। কোনো দল সরকার গঠন করতে চাইলে এককভাবে ৩২৬ আসন পেতে হবে। তবেই মিলবে সংখ্যাগরিষ্ঠতা। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার ভোটগ্রহণ শুরু হয়েছিল।এখনও ফলাফল ঘোষণা করা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টেরেসা মেব্রিটেন নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৭, ২০২৬

ফাইনালের পর আর্জেন্টিনার পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকার ব্যাখ্যা দিলেন মার্টিনেজ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মামলা প্রত্যাহার না হলে আবার বিক্ষোভের হুমকি ককরোচ জনতা পার্টির

জুলাই ২৭, ২০২৬

কাভা কাপের সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান

জুলাই ২৭, ২০২৬

সঠিক বিচার চাই, এর শেষ দেখে ছাড়বো: স্নিগ্ধা

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT