চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেবিলের নয়ের মোনাকোর কাছে পিএসজির বড় হার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫২ অপরাহ্ণ ২০, মার্চ ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

পিএসজির আক্রমণভাগে লিওনেল মেসি না থাকলেও ছিলেন নেইমার ও কাইলিয়ান এমবাপে। গোলে শটও নিয়েছিলেন। কিন্তু মোনাকোর গোলরক্ষক আলেকজান্ডার নুবেলের দুর্দান্ত সব সেইভে ভেস্তে গেছে সব। বিপরীতে টেবিলের নয় নম্বরের দলটির কাছে গুড়িয়ে গেছে টেবিলের শীর্ষ দলটি।

রোববার ফরাসি লিগ ওয়ানের ম্যাচে পিএসজিকে ৩-০ গোলে গুঁড়িয়ে দিয়েছে মোনাকো। স্বাগতিকদের পক্ষে জোড়া গোল করেন ফরাসি ফরোয়ার্ড উইসাম বেন ইয়েদার। অন্যগোলটি করেছেন জার্মান ফরোয়ার্ড কেভিন ভোলান্ড।

নিজেদের মাঠে এদিন দাপুটে ফুটবল খেলে শক্তিশালী প্রতিপক্ষকে বিধ্বস্ত করে মোনাকো। বল দখলে পিছিয়ে থাকলেও আক্রমণের পসরা সাজিয়েছিল দলটি। তারকাসমৃদ্ধ পিএসজির সমান ১৩টি শটও রেখেছিল গোলে, যার লক্ষ্যে ছিল আটটি। বিপরীতে প্যারিসের ক্লাবটির নেয়া শটের ছয়টি ছিল লক্ষ্যে।

আসরে শেষ পাঁচ ম্যাচে তৃতীয় ম্যাচ হারল পিএসজি। তবে হারলেও ৬৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে থাকল মাউরিসিও পচেত্তিনোর শিষ্যরা। দ্বিতীয় অবস্থানে থাকা রেনেসের (৫২) থেকে তাদের ব্যবধান পনের পয়েন্টের। ২৯ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে সাতে মোনাকো।

মেসি না থাকার ম্যাচে নিজেকে হাঁরিয়ে খুঁজছিল ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। ছন্দে থাকা ফরাসি স্ট্রাইকার এমবাপেও পারেননি নিজেকে মেলে ধরতে। পিএসজি যা আক্রমণ সাজিয়ে তা কখনও মোনাকোর দুর্দান্ত রক্ষণ না হলে দলটির জার্মান গোলরক্ষক আলেকজান্ডার নুবেলে ঠেকিয়েছেন দুর্দান্ত প্রত্যয়ে।

ম্যাচের শুরু থেকে আক্রমণে ওঠে মোনাকো। আধিপত্য বিস্তার করা দলটি প্রথম ১০ মিনিটে দারুণ দুটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। চাপ ধরে রেখে ২৫তম মিনিটে উইসাম বেন ইয়েদারের গোলে এগিয়ে যায় মোনাকো।

Reneta

বিরতির আগে দারুণ কিছু শট ঠেকিয়ে দেন মোনাকো গোলরক্ষক। দ্বিতীয়ার্ধ্বের ৬২ মিনিটে লিড বাড়ায় স্বাগতিকরা। সতীর্থ রাইট-ব্যাক রুবেনের পাস পেয়ে ব্যবধান দ্বিগুণ করেন জার্মান ফরোয়ার্ড কেভিন ভোলান্ড।

৮৪ মিনিটে টেবিলের শীর্ষ দলটিকে লড়াইয়ে ফেরার আশা গুঁড়িয়ে দেন প্রেসনেল কিম্বাপে। ডি-বক্সে ভোলান্ডকে ফাউল করলে পেনাল্টি পায় স্বাগতিকরা। সফল স্পট কিকে নিজের দ্বিতীয় গোলটি করেন জয় নিশ্চিত করেন ফরাসি ফরোয়ার্ড উইসাম বেন ইয়েদার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমবাপেজার্মাননেইমারপিএসজিমেসিমোনাকোলিগ ওয়ানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

এই জয় সাধারণ নয়, পুরো জাতির অনুভূতি: মেসি

জুলাই ১৬, ২০২৬

এই দলটি আমাকে সবসময় বিস্মিত করে: স্কালোনি

জুলাই ১৬, ২০২৬

ইংল্যাল্ডের দুর্বলতা কোথায় ছিল, জানালেন মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

‘আমি স্বপ্ন দেখেছিলাম গোলটি করব’- জয়ের পর মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

৭ মিনিটের ঝড়, আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT