চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেন্ডুলকারের আরও একটি রেকর্ড ধরে ফেললেন কোহলি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩২ পূর্বাহ্ণ ১৬, ডিসেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

মিচেল স্টার্কের করা ৮০তম ওভারের দ্বিতীয় বল, বোলারের পেছন দিয়ে সোজা মাঠের বাইরে পাঠালেন। টেস্ট ক্যারিয়ারের ২৫তম সেঞ্চুরি ছুঁতে এমন দর্শনীয় শটের পসরা থাকল আরও। বিরাট কোহলি ওই শটেই বসেছেন স্বদেশি কিংবদন্তি শচীন টেন্ডুলকারের আরেকটি রেকর্ডের পাশেও।

অস্ট্রেলিয়ার মাঠে ছয় সেঞ্চুরি করে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে অনন্য উচ্চতায় বসে ছিলেন শচীন। পার্থের নতুন স্টেডিয়ামে প্রথম ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করে লিটল মাস্টারকে ছুঁয়ে ফেললেন ভারত অধিনায়ক। চলতি ম্যাচে বাকি আছে আরেকটি ইনিংস, সিরিজে বাকি দুই ম্যাচ। শচীনকে পেছনে ফেলার হাতছানি কোহলির সামনে।

রোববার রেকর্ড গড়া সেঞ্চুরি পেতে মাঠে বেশ পরীক্ষা দিতে হয়েছে কোহলিকে। স্টার্ক, কামিন্স, হ্যাজেলউডদের হাত থেকে ঘণ্টায় ৮৫ মাইল বেগে ছুটে আসা বুলেটগতির বল, তোপ সামলে ২১৮ বলে পেয়েছেন কাঙ্ক্ষিত শতক। পঞ্চাশের নিচে স্ট্রাইকরেটে পাওয়া শতকটি কোহলির ক্যারিয়ারের দ্বিতীয় মন্থরতম।

Banglabid

সেঞ্চুরির পর অবশ্য বেশিক্ষণ উইকেটে থাকা হয়নি ভারত অধিনায়কের। ২৫৭ বল খেলে ১২৩ রানে কামিন্সের বলে ধরা পড়েছেন হ্যান্ডসকম্বের হাতে। ফেরার আগে ১৩ চারের সঙ্গে একটি ছয়ের মারে সাজিয়েছেন ইনিংসটি।

অধিনায়ক ফেরার পর পথ হারিয়েছে ভারতও। ২৫৪ রান তুলতেই নিজেদের অষ্টম ব্যাটসম্যানকে হারিয়ে বসেছে সফরকারীরা। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে করেছিল ৩২৬ রান। সেটি থেকে বেশ পিছিয়েই প্রথম টেস্টে জিতে এগিয়ে থাকা ভারত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিরাট কোহলিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

যেভাবে জানবেন এসএসসি পরীক্ষার ফলাফল

আগস্ট ৯, ২০২৬

বৃক্ষমেলা শেষ হলেও বৃক্ষরোপণ ও পরিচর্যার দায়িত্ব শেষ হয়নি: পরিবেশ মন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

যশের ‘টক্সিক’ রণবীরের ‘অ্যানিমেল’-এর সস্তা কপি!

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নড়াই সেতুর উচ্চতা বাড়িয়ে নৌপথ সচলের দাবি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের চুল নিয়ে সামাজিক মাধ্যমে মিমের ঝড়

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT