চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেনেটুনে ২৪১ পর্যন্ত গেল সাউথ আফ্রিকা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৭ অপরাহ্ণ ১৯, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

দেয়ালে পিঠ ঠেকে গেছে। হারলে একরকম টুর্নামেন্ট শেষই! এমন অবস্থায় যেখানে জ্বলে ওঠার কথা, সেখানে নিউজিল্যান্ডের বোলারদের সামনে যেন ব্যাটিংটাই ভুলে গেলেন সাউথ আফ্রিকান ব্যাটসম্যানরা। আমলা-ডুসেনরা টেনেটুনে যেতে পারলেন কেবল ২৪১ পর্যন্ত।

এজবাস্টনে এবারের বিশ্বকাপে এটাই প্রথম ম্যাচ। আগের সব ভেন্যু মিশ্র অভিজ্ঞতার জন্ম দেয়ায় এখানে উইকেট কেমন আচরণ করে সেটা জানার ছিল। সাউথ আফ্রিকা- নিউজিল্যান্ড দুদলের জন্যই টস জেতা ছিল জরুরী। তার উপর ম্যাচের আগে বৃষ্টির হওয়ায় কোনো দলই চায়নি প্রথমে ব্যাট করতে।

সাউথ আফ্রিকার কপাল পোড়া! শুরু থেকে একের পর এক ম্যাচ হারা প্রোটিয়ারা এদিনও হারল টসে। বৃষ্টির কারণে এক ওভার কমে আসা ম্যাচে প্রথমে ব্যাট, কিউইদের জ্বলন্ত পেসব্যাটারির সামনে।

Banglabid

শুরুটা খুব একটা ভালো হয়নি প্রোটিয়াদের। দ্বিতীয় ওভারেই ট্রেন্ট বোল্টের ভয়ঙ্কর ইয়র্কারে স্টাম্প উপরে যায় ওপেনার কুইন্টন ডি ককের (৫)।

একই রকম আউট হয়েছেন ফ্যাফ ডু প্লেসিসও। লোকি ফার্গুসনের স্লোয়ার ইয়র্কারে স্টাম্প ভেঙে যাওয়া আগে হাশিম আমলার সঙ্গে ৫০ রান যোগ করেছেন অধিনায়ক। নিজে করেছেন ২৩ রান।

অফফর্মে থাকা হাশিম আমলা এ ম্যাচে ফিফটি পেয়েছেন। মিচেল স্যান্টেনারের বলে বোল্ড হওয়ার আগে করে গেছেন চলতি বিশ্বকাপের প্রথম ফিফটি। খুব যে স্বাচ্ছন্দ্যে ছিলেন না সেটা ব্যাটিং দেখেই বোঝা গেছে। ৫৫ রান করতে খেলেছেন ৮৩ বল।

Reneta

দলকে আড়াইশো ছুঁইছুঁই স্কোর পার করে দেয়ার মূল কৃতিত্বটা নিতে পারেন এ বিশ্বকাপে প্রোটিয়াদের একমাত্র ফর্মে থাকা ব্যাটসম্যান রেসি ফন ডার ডুসেন। আমলার সঙ্গে ৫২ আর ডেভিড মিলারের সঙ্গে তার ৭২ রানের দুটি জুটিতে সাউথ আফ্রিকাকে এনে দিয়েছেন সম্মানজনক সংগ্রহ। ৬৪ বলে ২ চার ও ৩ ছক্কায় নিজে করেছেন দলীয় সর্বোচ্চ অপরাজিত ৬৭ রান।

কিউইদের হয়ে সেরা বোলার লোকি ফার্গুসন। ৫৯ রানে নিয়েছেন ৩ উইকেট। বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম, স্যান্টেনার ভাগাভাগি করেছেন বাকি ৩ উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ-২০১৯
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT