চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেক্সাসে হট এয়ার বেলুন বিধ্বস্ত, নিহত ১৬

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৯ পূর্বাহ্ণ ৩১, জুলাই ২০১৬
আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রের মধ্য টেক্সাসে হট এয়ার বেলুন বিধ্বস্ত হয়ে ১৬ আরোহীর সবাই নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে টেক্সাসের নিরাপত্তা বিভাগ। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত এটিই সবচেয়ে ভয়াবহ হট এয়ার বেলুন দুর্ঘটনা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সূর্যোদয় দেখার আনন্দ ভ্রমণের জন্য ১৬ জন আরোহী বেলুনটিতে ওঠেন। ওড়ার কিছুক্ষণ পরই বেলুনটিতে আগুন ধরে গেলে তা লকহার্ট অঞ্চলের কাছাকাছি স্থানীয় একটি চারণভূমিতে আছড়ে পরে। লকহার্ট টেক্সাস অঙ্গরাজ্যের রাজধানী অস্টিন থেকে প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণে।

কল্ডওয়েল কাউন্টি শেরিফ ড্যানিয়েল ল জানান, বেলুনটি ভূপাতিত হওয়ার খবরে ঘটনাস্থলে পৌঁছে বেলুনের নিচের ঝুড়িটি আগুনে পুরোপুরি জ্বলন্ত অবস্থায় দেখতে পায় জরুরি উদ্ধারকারী দল।

ঝুড়িতে থাকা সবাই মারা গেছে। তবে এ ছাড়া আর কেউ বিধ্বস্ত হওয়ার আগে রক্ষা পেয়েছে কিনা এ ব্যাপারে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি বলে জানায় শেরিফের কার্যালয়।

বৈদ্যুতিক লাইনের কাছে বেলুনটি ভূপাতিত হলেও এতে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। তবে বিষয়টি তদন্ত করার ঘোষণা দিয়েছে ফেডারেল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টেক্সাস-হট এয়ার বেলুনযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT