চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেকো মানুষের গল্পে ভালোবাসা দিবসের নাটক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৫ অপরাহ্ন ২৩, জানুয়ারি ২০২০
বিনোদন
A A

গল্পটা পুরোপুরি একজন টাক মাথার মানুষের। আর এ চরিত্রে অভিনয় করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা মিশু সাব্বির। সময়ের জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি’র পরিচালনায় নাটকটি প্রচারিত হবে ভালোবাসা দিবসে।

চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে মিশু বললেন, ভালোবাসা দিবস মানেই যেন লুতুপুতু প্রেম! কিন্তু এ নাটকে তা থাকছে না। মানুষের জীবনে অনেক রকম ঘটনা রয়েছে। কিছু লিমিটেশনের জন্য অনেকের জীবনে কোনো প্রেমই হয় না। সেই লিমিটেশনের মধ্যে একটা হচ্ছে টাক মাথা! এভাবেই দেখা যাবে গল্পে। কাজটি হতে পারে ব্লাস্ট কিছু!

নির্মাতা কাজল আরেফিন অমি জানালেন, নাটকটির নাম ‘স্টেডিয়াম’। চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে তিনি বলেন, ভালোবাসা দিবসে বয়ফ্রেন্ড-গার্লফ্রেন্ড, স্বামী-স্ত্রীর বিভিন্ন গল্পের কাজ দেখে থাকি। কিন্তু অনেক মানুষ রয়েছে, যাদের প্রেমিকা নাই, স্ত্রীও নাই। তাই তাদের ভালোবাসা দিবসের দিনটি উদযাপন করার মতো কিছু থাকেনা। এই মানুষগুলো কী করবে, তাদের তো বিনোদন দরকার! সেই চিন্তা থেকেই ‘স্টেডিয়াম’ বানিয়েছি। টুকটাক প্রেম, সোশ্যাল বার্তা, ক্রাইসিস সবকিছুই থাকবে। তবে গল্পের মূল প্লট হচ্ছে, একজন মানুষের চুলের ক্রাইসিস!

সম্প্রতি টাক মাথা নিয়ে বলিউড, টলিউড ও দক্ষিণ ভারতে একাধিক ছবি নির্মিত হয়েছে। সেই ছবিগুলো বেশ আলোচনাও তৈরী করেছে। তারপরই টাক মাথা নিয়ে নাটক? এমন প্রশ্নে অমি বললেন, চারপাশে দেখা বড়ভাইদের জীবনে ঘটে যাওয়া গল্প থেকে এ নাটকের গল্প নিয়েছি। বলিউডে চুল নিয়ে ব্যাক-টু-ব্যাক চারটি সিনেমা নির্মিত হয়েছে। সেখানে চুলের কারণে সুইসাইডের মতোও ঘটনা ঘটিয়েছে। তবে আমার গল্পটা হচ্ছে আমাদের চারপাশে ঘটে যাওয়া বড় ভাই-ব্রাদারের গল্প থেকে অনুপ্রাণিত।

তিনি জানান, এই নাটকে মিশু সাব্বির টাক মাথার চরিত্রে অভিনয় করেছে। বাস্তব জীবনে তার মাথায় টাক রয়েছে। সেটা ভিন্নভাবেই তুলে ধরার চেষ্টা করছি। অন্য যারা অভিনয় করেছেন হলেন জিয়াউল হক পলাশ, চাষী ভাই, মারজুক রাসেল, রিয়া।

ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত ‘স্টেডিয়াম’ নাটকের শুটিং শেষ। বর্তমানে পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। নাটকটি ক্লাব ইলাভেনের ইউটিউব চ্যানেলসহ একটি বেসরকারি চ্যানেলেও প্রচার হবে।

Reneta

নির্মাতা অমি জানান, স্টেডিয়াম নাটকটির ব্যাপ্তী ৪৫ মিনিট। এ কাজটি ছাড়াও তিনি আরও পাঁচটি নাটক নির্মাণ করেছেন। যেগুলো ভালোবাসা দিবসে প্রচার হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: চাষীজিয়াউল হক পলাশমারজুক রাসেলমিশু সাব্বিররিয়ালিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

১৮ ফেব্রুয়ারির মধ্যে গঠিত হবে নতুন সরকার: রিজওয়ানা হাসান

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: নবনির্বাচিত সংসদ সদস্য এডভোকেট শফিকুল হক মিলন।

রাজশাহীতে নবনির্বাচিত এমপির জনসংযোগ

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জনগণের সমর্থনে বিএনপির বিজয়: মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

২৯৯ আসনে ভোট পড়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

নির্বাচনের ফলাফল তৈরি ও ঘোষণার ধরন পরিষ্কার নয়: জামায়াতের আমির

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT