চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫ নভেম্বর পোশাক খাতের দ্বিতীয় টেকসই অ্যাপারেল ফোরাম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৫ অপরাহ্ণ ১৪, অক্টোবর ২০১৯
অর্থনীতি
A A

বাংলাদেশে পোশাক শিল্পের টেকসই অগ্রযাত্রা নিশ্চিত করার লক্ষ্যে আগামী ৫ নভেম্বর ঢাকায় বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে আয়োজন করা হচ্ছে ২য় টেকসই অ্যাপারেল ফোরাম। যৌথভাবে এর আয়োজন করছে বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জ (বিএই) ও বিজিএমইএ।

সোমবার রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে বিএইর প্রতিষ্ঠাতা সভাপতি এবং সিইও মোস্তাফিজ উদ্দিন বলেন, পোশাক শিল্পের জন্য সাস্টেনিবিলিটি কোনো পছন্দ নয়, অত্যাবশ্যাকীয়। তাই দেশের পোশাক শিল্পকে টেকসই করার লক্ষ্যে এবং এর জন্য প্রয়োজনীয় আলোচনার সূত্রপাত করতে ২য় টেকশই অ্যাপারেল ফোরামের আয়োজন করা হচ্ছে।

তিনি বলেন, এই ফোরামের আলোচনায় উঠে আসা সুপারিশগুলো নিয়ে পোশাক শিল্পের জন্য একটি টেকসই রোডম্যাপ তৈরি করা হবে।

বিজিএমইএর সভাপতি ড. রুবানা হক বলেন, বাংলাদেশে এখন বহু কমপ্লায়েন্স কারখানা গড়ে উঠেছে। সবচেয়ে বেশি সবুজ কারখানা এখন বাংলাদেশে। দেশের কারখানাগুলোতে কাজের পরিববেশও এখন অনেক ভাল।

বাংলাদেশস্থ নেদারল্যান্ডস দূতাবাসের রাষ্ট্রদূত হ্যারি ভ্যারওয়ে বলেন, বাংলাদেশের পোশাক শিল্পে ইতোমধ্যে ব্যাপক পরিবর্তন এসেছে। বাংলাদেশে এখন বিশ্ব সেরা পোশাক কারখানা অবস্থিত। এটি নিঃসন্দেহে আনন্দের বিষয় যে, বাংলাদেশের পোশাক কারখানাগুলোতে নিয়োজিত লোক এবং ব্যবহৃত প্রযুক্তি উন্নয়নের জন্য বিনিয়োগ করছে। নেদারল্যান্ডস বাংলাদেশের পোশাক শিল্পের উন্নয়নের এই অগ্রযাত্রায় সহযাত্রী হিসেবে থাকতে বদ্ধপরিকর।

তিনি বলেন, টেকসই পোশাক শিল্পের জন্য এক সাথে কাজ করা সবার দায়িত্ব।

অনুষ্ঠানে জানানো হয়, সারাবিশ্ব থেকে ৫০ এর বেশি বিশেষজ্ঞ পোশাক খাতে স্বচ্ছতা, মানবিকতা, ক্রয় সংক্রান্ত ও জলবায়ুর পরিবর্তনের ওপর ৫টি প্যানেল আলোচনা করবে।

এই ইভেন্টে একটি টেকসই সেন্টার স্থাপন করা হবে, যেখানে দেশের পোশাক কারখানাগুলোর উদ্ভাবন এবং পোশাকখাতে ব্যবহৃত নিত্য নতুন টেকনোলজি প্রদর্শিত হবে। টেকসই সেন্টার পোশাক শিল্পে পরিবেশবান্ধব টেকনোলোজি ব্যবহার উৎসাহিত করবে, যা শিল্পে কার্বন ফুটপ্রিন্ট কমাতে সহায়তা করবে।

বাংলাদেশস্থ নেদারল্যান্ডস দূতাবাস এই ২য় টেকসই অ্যাপারেল ফোরামে টাইটেল স্পন্সর হিসেবে পৃষ্টপোষকতা করছে। এছাড়াও পৃষ্টপোষকতা করছে বিশ্ববিখ্যাত ব্র্যান্ড এইচ অ্যান্ড এম, বেটার ওয়ার্ক বাংলাদেশ এবং সি অ্যান্ড এ ফাউন্ডেশন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত শার্লটা স্লাইটার, বিজিএমইএর সহ-সভাপতি (অর্থ) মোহাম্মদ ফিরোজ, ব্র্যান্ড এইচ অ্যান্ড এমের কান্ট্রি ম্যানেজার জিয়াউর রহমান প্রমুখ।

ট্যাগ: ড. রুবানা হকপোশাকবিজিএমইএ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নবীনগর পৌরসভা ও চাটখিলের পাঁচগাঁওয়ে আ.লীগের জয়

পরবর্তী

জিম্বাবুয়ের নিষেধাজ্ঞা উঠল, ফিরে পেল সদস্যপদ

পরবর্তী

জিম্বাবুয়ের নিষেধাজ্ঞা উঠল, ফিরে পেল সদস্যপদ

গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসবে 'স্বরশ্রুতি'র পরিবেশনা

সর্বশেষ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিকম্প, কেমন আছেন অপু বিশ্বাস?

আগস্ট ২৬, ২০২৬

ইলিয়াস কাঞ্চনের মৃত্যুসংবাদ ছড়িয়ে আতঙ্ক, দায়ীদের শাস্তি দাবি

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে আকস্মিক বন্যায় ১৬ জনের মৃত্যু, নিখোঁজ ৩৮৪ পর্যটক

আগস্ট ২৬, ২০২৬

বিসিবির নতুন দায়িত্বে রাবিদ ইমাম

আগস্ট ২৬, ২০২৬

‘টক্সিক’ দেখে দর্শক বলছেন ‘তিন ঘণ্টার যন্ত্রণা’!

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT