চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেকসই অথনৈতিক উন্নয়নে সবুজের বিকল্প নেই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৫ অপরাহ্ণ ২৯, অক্টোবর ২০২০
পরিবেশ
A A

পরিবেশ বিপর্যয় রোধে যৌথভাবে সবুজ আন্দোলন ও স্টামফোর্ড ইউনিভার্সিটি কাজ করবে জানিয়ে বক্তারা বলেছেন: টেকসই অথনৈতিক উন্নয়নের জন্য সবুজের কোন বিকল্প নেই।

বৃহস্পতিবার সিদ্ধেশ্বরীর স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ’র পরিবেশ বিজ্ঞান হল রুমে পরিবেশবাদী সামাজিক সংগঠন সবুজ আন্দোলন ও স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে সংবাদ সম্মেলন বক্তরা এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ’র উপাচার্য অধ্যাপক মুহাম্মদ আলী নকী বলেন, ‘সবুজ আন্দোলন ও স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ পরিবেশ বিপর্যয় রোধে ভবিষ্যতে একসাথে কাজ করবে। টেকসই অথনৈতিক উন্নয়নের জন্য সবুজের কোন বিকল্প নেই। জলবায়ু সমস্যা মোকাবেলায় সবুজ আন্দোলন একটি মহতি উদ্যোগ। দলমত নির্বিশেষ সকলের এই উদ্যোগের সাথে যুক্ত হওয়া উচিত। স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ’র পক্ষ থেকে সবুজায়নে গবেষণাসহ সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।’

স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ’র পরিবেশ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদার বলেন: বায়ু দূষণ, শব্দ দূষণ, অণুজীব ও সবুজ পণ্য নিয়ে সবুজ আন্দোলন ও স্টামফোর্ড ইউনিভার্সিটি যৌথভাবে গবেষণা কার্যক্রম পরিচালনা করবে এবং গবেষণার ফলাফল সংবাদ মাধ্যমে প্রকাশ করা হবে।

এ সময় সবুজ আন্দোলন পরিচালনা পরিষদের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বাপ্পি সরদার বলেন: সবুজ আন্দোলন মূলত জলবায়ু-পরিবেশ বিপর্যয় রোধে জনসচেতনতা তৈরিতে কাজ করছে। স্টামফোর্ড ইউনিভার্সিটিকে আমাদের সাথে যুক্ত করতে পেরে আমরা উচ্ছ্বসিত। আমরা প্রত্যাশা করি সবুজ আন্দোলন ও স্টামফোর্ড ইউনিভার্সিটি সবুজ বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে নিয়মিত ভাবে পরিবেশ শিক্ষা, ক্যারিয়ার ডেভেলপমেন্ট, লিডারশিপ ট্রেনিং, বেসিক ল প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ’র পরিবেশ বিজ্ঞান বিভাগের একাডেমিক উপদেষ্টা অধ্যাপক ড. গুলশান আরা লতিফা, পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রভাষক মুহাম্মদ শাহাদাত হোসেন, প্রভাষক আবদুল্লাহ আল নাইম, সবুজ আন্দোলন পরিচালনা পরিষদের মহাসচিব মহসিন সিকদার পাভেল, অর্থ পরিচালক ওমর ফারুক চৌধুরী, পরিচালক নাসিরুল ইসলাম নাসির, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সবুজ, সাংগঠনিক সম্পাদক রবিন চৌধুরী, সোলায়মান হোসেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: পরিবেশ বিপর্যয়সবুজ আন্দোলন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধ নিয়ে রিপাবলিকানদের অভ্যন্তরীন উদ্বেগ

মে ৫, ২০২৬

যুদ্ধ না হলে ইরান এতদিনে পুরো মধ্যপ্রাচ্য দখল করে নিত: ট্রাম্প

মে ৫, ২০২৬

বল হাতে সাকিবুল, ফুটবলে মাইরিনের হ্যাটট্রিক

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদযাত্রা: ১৩ মে থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি

মে ৫, ২০২৬

গুলিতে রোহিঙ্গা নেতা নিহত

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT