চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘টেকনিক-বেসিক এতকিছু না, পারফর্ম করলে সব ঠিক’

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৪:৪৭ অপরাহ্ণ ১৬, ডিসেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: অসাধারণ ব্যাটিং টেকনিক ও প্রতিভার কারণে লিটন দাস প্রশংসিত হন সর্বত্র। তাকে ঘিরে প্রত্যাশাও বেশি সবার। কিন্তু প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির মিল দেখা যায় না খুব একটা! তবুও তাকে ঘিরে আশায় বুক বাধেন সকলে।

দারুণ টেকনিক ও সহজাত স্ট্রোক মেকার হওয়ায় লিটনকে আগলেই রাখতে চান সবাই। সেটি জাতীয় দল হোক কিংবা ঘরোয়া লিগে। আস্থার প্রতিদান লিটন খুব একটা দিতে পারেননি। বঙ্গবন্ধু বিপিএলে সুযোগ এসেছে ভালো কিছু করার। রাজশাহী রয়্যালসের ওপেনার প্রথম দুটি ম্যাচে খেলেছেন দুর্দান্ত। তার দলও পেয়েছে সহজ জয়।

বিপিএলের আগের কয়েকটি আসরের ব্যর্থতায় প্রলেপ দেয়ার সুযোগ লিটনের সামনে। সেটি নিয়ে নিজের ভাবনার কথা বলতে গিয়ে এ ব্যাটসম্যানের কণ্ঠে বেরিয়ে এলো কঠিন এক বাস্তবতা। রান না পেলে যে সব অর্থহীন, সেটি বুঝে গেছেন এ তরুণ।

সোমবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রাজশাহী রয়্যালসের ওপেনার লিটন মুখোমুখি হন সংবাদমাধ্যমের। তাকে ঘিরে প্রত্যাশার কথা মনে করিয়ে দেয়া হলে বলেন, ‘হাই ডিমান্ডিং (বেশি প্রত্যাশা অর্থে) এটা ভুল কথা। আপনাকে কে বলেছে আমি হাই ডিমান্ডিং? টেকনিক, বেসিক এতকিছু না, পারফর্ম করলে সব ঠিক। পারফর্ম না করতে পারলে আমি কি খেলব, খেলব তো না!’

জাতীয় লিগ, প্রিমিয়ার লিগে বড় বড় ইনিংস আছে লিটনের। ওয়ানডেতে ভারতের বিপক্ষে আছে ১২০ রানের ইনিংস। সেটিও এশিয়া কাপের ফাইনালের মঞ্চে। আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাটিং ঝলক যে একদমই দেখাতে পারেননি এমনও নয়। তাকে ঘিরে সবার প্রত্যাশার পারদ থাকে উঁচুতে, সেটি কি বুঝতে পারছেন না লিটন?

উত্তরে লিটন বললেন, ‘আপনি কি টেকনিক নিয়ে প্রত্যাশা করেন যে লিটনের টেকনিক ভালো, প্রতি ম্যাচ খেলাব, তা তো করেন না। চিন্তা করেন পারফর্ম কবে করবে। আমি ওই চিন্তাই করি। টেকনিক একটা জায়গায় থাকবে, পারফরম্যান্সই মূল।’

Reneta

ভারত সফরে ইডেনে গোলাপি বলে দিবা-রাত্রির টেস্টে প্রথম ইনিংসে ২৪ রান করার পর মাথায় চোট নিয়ে মাঠ ছাড়েন লিটন। পরে আর নামতে পারেননি ম্যাচে। চোট কাটিয়ে বিপিএলে ফিরে ঢাকা প্লাটুনের বিপক্ষে করেন ২৭ বলে ৩৯। মিরপুরে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিলেট থান্ডারের সঙ্গে ২৬ বলে ৪৪ রানে অপরাজিত থাকেন। মঙ্গলবার চট্টগ্রাম পর্বের শুরুর ম্যাচে তাদের প্রতিপক্ষ মুশফিকুর রহিমের খুলনা টাইগার্স।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বঙ্গবন্ধু বিপিএলবিপিএল-২০১৯লিটন দাসলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দশকের সেরা দশ সিনেমা

পরবর্তী

‘স্পোর্টস পার্সোনালিটি অব দ্য ইয়ার’ স্টোকস

পরবর্তী

‘স্পোর্টস পার্সোনালিটি অব দ্য ইয়ার’ স্টোকস

দৈনিক সংগ্রামকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে: তথ্যমন্ত্রী

সর্বশেষ

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT