টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গাসহ নিহত ২

ফাইল ছবি
কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে রোহিঙ্গাসহ দুইজন নিহত হয়েছে। নিহতরা হলেন- মহেশখালীয়া পাড়ার হাবিবুর রহমান (২০) ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্প ১১ এর মো. কামাল (২২)।
বুধবার ভোররাতে উপজেলার হোয়াইক্যংয়ে এ ঘটনা ঘটে। বিজিবির দাবি নিহতরা মাদক ব্যবসায়ী। ঘটনাস্থল থেকে ১ লাখ ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা হয়েছে।
টেকনাফ-২ বিজিবির উপ-অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন: দুপুরে প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






