চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
৯:৪৬ পূর্বাহ্ন ১৭, অক্টোবর ২০১৯
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
মাদকবিরোধী অভিযান-বন্দুকযুদ্ধ

ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে ২ ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের ভাষ্য, নিহতরা মাদক ব্যবসায়ী। 

নিহতরা হলেন: হোয়াইক্যং ইউনিয়ন কান্জর পাড়ার জিয়াবুল হক প্রকাশ বাবুল (৩০) ও বাহারছড়া ইউনিয়নের শীলখালীর আজিম উল্লাহ (৪৬)।

বুধবার দিবাগত রাতে টেকনাফের হোয়াইক্যংয়ের সাতঘড়িয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

এ সময় ঘটনাস্থল থেকে একটি স্যুটারগান, ৫টি দেশে তৈরি অস্ত্র, ৩৬ রাউন্ড গুলি ও ৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে দাবি করে পুলিশ।

পুলিশ বলছে, এই ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া-টেকনাফ সার্কেল) নিহাদ আদনান তাইয়ান, উপ-পরিদর্শক সাব্বির আহমেদ, কনস্টেবল রাইসুল ইসলাম আসাদ ও কনস্টেবল আবদুস শুক্কুর আহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, আটকের পর তাদের দেয়া তথ্যের ভিত্তিতে অভিযানে গেলে সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করে টেকনাফ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে তাদের কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

Reneta

তিনি আরও জানান: নিহত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ময়নাতদন্তের জন্য তাদের লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টেকনাফবন্দুকযুদ্ধমাদকবিরোধী অভিযান
শেয়ারTweetPin

সর্বশেষ

হামের প্রাদুর্ভাব মোকাবেলায় টিকাদান কর্মসূচি শুরু

এপ্রিল ৫, ২০২৬

মায়োর্কার বিপক্ষে হারের দোষ নিজেকে দিচ্ছেন রিয়াল কোচ

এপ্রিল ৫, ২০২৬

ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ পাইলটকে উদ্ধার

এপ্রিল ৫, ২০২৬

মিয়ামির নতুন মাঠে প্রথম গোল মেসির, সুয়ারেজের গোলে পয়েন্ট বাঁচল

এপ্রিল ৫, ২০২৬

অ্যাটলেটিকোকে হারিয়ে রিয়াল থেকে ৭ পয়েন্ট এগোলো বার্সা

এপ্রিল ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT