কক্সবাজারের টেকনাফে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নুরুল আমিন (৩০) নামে ব্যক্তি নিহত হয়েছে। ওই ব্যক্তি একজন চিহ্নিত ডাকাত সর্দার ছিল বলে দাবি করেছে র্যাব।
সোমবার ভোররাতে উপজেলার লেদার নুরালী পাড়া পাহাড়ে এ ঘটনা ঘটে। র্যাব-১৫ টেকনাফ ক্যাম্পের ইনচার্জ লে. মীর্জা শাহেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এসময় ঘটনাস্থল থেকে একটি শুটারগান, ওয়ান শুটারগান ও গুলি উদ্ধার করা হয়। এসময় র্যাবের ২ সদস্য আহত হয়।
র্যাব-১৫ টেকনাফ ক্যাম্পের ইনচার্জ লে. মীর্জা শাহেদ জানান, নিহত আমিন ডাকাত হ্নীলা ইউনিয়নের লেদার নুরালিয়া পাড়া গ্রামের মকতুল হোসেনের ছেলে। দীর্ঘদিন ধরে নিজের গ্রুপ দিয়ে পাহাড়ী এলাকায় ডাকাতি করে আসছিল আমিন।
বন্দুকযুদ্ধের সময় গুলি করতে করতে আরো ৬/৭ জন ডাকাত পাহাড়ে পালিয়ে যায় বলে জানায় র্যাব। এ সময় তাদের ২ সদস্য আহত হওয়ার কথা দাবি করে র্যাব।
ঘটনাস্থল থেকে একটি থ্রি কোয়াটারগান, ওয়ান শুটারগান, ৪টি তাজা কার্তুজ, ৩টি খালিখোসা, ম্যানিব্যাগ, টাকা, মিয়ানমারের সিম ও টেলিটক সিম উদ্ধার করা হয়।








