চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

তারিকুল ইসলাম মাসুমতারিকুল ইসলাম মাসুম
১২:৫০ অপরাহ্ণ ১৫, আগস্ট ২০১৬
বাংলাদেশ
A A

জাতীয় শোক দিবসে টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধি সৌধে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাতেহা পাঠ করে মিলাদ এবং দোয়া মাহফিলে অংশ নেন প্রধানমন্ত্রীসহ সর্বস্তরের মানুষ। পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সকল বাঙালির শ্রদ্ধার পাত্র। তার শাহাদাৎ বার্ষিকীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন না করাকে সাধুবাদ জানিয়েছেন তিনি। 

জাতীয় শোক দিবসে সকাল ১০ টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পৌঁছান তার দুই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা। সমাধিতে পৌঁছে ফাতেহা পাঠে অংশ নেন প্রধানমন্ত্রী। পরে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধুর প্রতি। 

পরে দলীয় নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়। এরপর মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন প্রধানমন্ত্রী, মন্ত্রী ও উপস্থিত সবাই।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, জাতির জনক যে দেশ দিয়ে গেছেন তা এগিয়ে নিচ্ছেন তার কন্যা। জাতির জনকের সম্মান সার্বজনীন। তিনি সব কিছুর ঊর্ধ্বে। এবার জাতীয় শোক দিবসে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন না করার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সত্যিকার হলে সাধুবাদ। তিনি বলেন, জাতির জনকের দেখানো পথ ধরেই এগিয়ে যাবে বাংলাদেশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় শোক দিবসবঙ্গবন্ধু
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভিসা প্রক্রিয়া সহজ এবং দ্রুত করতে ভিসা নীতি সংশোধনের উদ্যোগ

জুলাই ২, ২০২৬

মেসির জন্মদিনে চিঠি লিখে আর্জেন্টিনার ম্যাচ দেখতে যাচ্ছে ৮ বছরের লিতভি

জুলাই ২, ২০২৬

জেদ্দায় এইচএসসি পরীক্ষা শুরু

জুলাই ২, ২০২৬

এআই শিল্পের কিছু অংশ একেবারেই পাগলামি: প্যালান্টির সিইও

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT