টুগেদার কমিউনিকেশনের প্রধান নির্বাহী অফিসার এস.এ. শাহরিয়ার রিপন মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি মিডিয়া হাউজ টুগেদার কমিউনিকেশনের প্রতিষ্ঠাতাও।
শনিবার ভোররাত তিনটার দিকে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন। বিগত সাত মাস যাবৎ বিরল রক্তের রোগ সিসটেমিক মাসটোসাইটোসিসে ভুগছিলেন শাহরিয়ার রিপন।
শেরপুরে গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।







