টি-২০ বিশ্বকাপের বাছাই পর্বের শেষ ও গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবালের অনবদ্য শতরানে রানের পাহাড় দাড় করিয়েছে ওমানের জন্য। গুরুত্বপূর্ণ ম্যাচটিকে ঘিরে ভারতের স্পিনার রবিচন্দ্রন অশ্বিন টুইটারে টুইট করে বাংলাদেশের টি-২০ প্রথম সেঞ্চুরিয়ান তামিমকে অভিনন্দন জানিয়েছেন।
তামিম মাত্র ৬৩ বলে দশটি চার ও পাঁচটি ছক্কায় ১০৩ রান করে অপরাজিত থাকেন। আজকের ম্যাচে জিতলেই সুপার টেন নিশ্চিত বাংলাদেশের।
ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন অবশ্য তার আজকের ম্যাচ নিয়ে প্রথম টুইটিতে ওমানের পক্ষে সাফাই গেয়েছেন।
অশ্বিন টুইটে জানান, বাংলাদেশ ওমানের ম্যাচটা দেখার জন্য আর অপেক্ষা ধরে রাখতে পারছি না। বাংলাদেশ জিতলে পুরো দেশ খুশি হবে, অপরদিকে ওমান জিতলে ক্রিকেট খুশি হবে।







