চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টুইটারে ওবামার বিশ্ব রেকর্ড

সাবিত খানসাবিত খান
৬:৫৯ পূর্বাহ্ন ২০, মে ২০১৫
আন্তর্জাতিক
A A

সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দ্রুততম সময়ের মধ্যে ১০ লাখ অনুসারী পেয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা গিনিজ ওয়ার্ল্ড রেকর্ড বুকে নাম লেখান। ওবামার নতুন একাউন্ট @POTUS খোলার পাঁচ ঘণ্টারও কম সময়ে এ বিশাল সংখ্যক অনুসারী পান তিনি।

টুইটার নিয়ে বিশ্বের অন্য রেকর্ড যাচাই এবং তালিকা করে রাখা গিনিজ ওয়ার্ল্ড রেকর্ডস মঙ্গলবার তাদের ওয়েবসাইটে ওবামার নতুন রেকর্ডের বিষয়ে তথ্য প্রকাশ করে। এর মাধ্যমে ওবামা ২০০৪ সালে ২৩ ঘণ্টা ২২ মিনিটে ১০ লাখ অনুসারী অর্জন করা অভিনেতা রবার্ট ডাউনি জুনিয়রের পূর্বের রেকর্ডটি ভেঙ্গে দেন।

“হ্যালো, টুইটার! আমি বারাক, আসলেই! ছয় বছরের মধ্যে তারা অবশেষে আমার নিজস্ব একটি একাউন্ট দিয়েছে।”

ওবামা তার প্রথম টুইটে এমনভাবেই লিখেছেন, যা স্পষ্টতই ওভাল অফিস থেকে পোস্ট করা হয়।

টুইটার প্রোফইলে ওবামা তার নিজের বর্ণনায় লিখেছেন “বাবা, স্বামী, এবং যুক্তরাষ্ট্রের ৪৪তম প্রেসিডেন্ট।”

প্রেসিডেন্ট ওবামার ইতিমধ্যেই @BarackObama নামে অন্য আরেকটি টুইটার একাউন্ট আছে। সেটা তার দ্বিতীয় প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময় তার দল দ্বারা পরিচালিত হতো।

Reneta

নতুন টুইটার একাউন্টটির সত্যতা নিশ্চিত করে হোয়াইট হাউজ থেকে একটি ঘোষণা দেয়া হয়েছে। হোয়ইট হাউজের ইন্টারনেট কৌশল বিষয়ক সহকারী পরিচালক এলেক্স ওয়াল বলেছেন, ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনে যেই জয়ী হোক না কেনো প্রেসিডেন্ট ওবামার এই নতুন একাউন্টটি তার মালিকানায় চলে যাবে। এটি একটি নতুন পথের প্রতিনিধিত্ব করছে, যার মাধ্যমে ওবামা যুক্তরাষ্ট্রের জনগণের সাথে শুধুমাত্র তার করা টুইটের মাধ্যমে সরাসরি যোগাযোগ রাখতে সক্ষম হবেন।

নতুন এই টুইটারের মালিকানা নিয়ে প্রথম প্রশ্নটা আসে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের তরফ থেকে। ক্লিনটনের স্ত্রী হিলারি ক্লিনটন আগামী প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন।

“টুইটারে স্বগতম, @POTUS! একটি প্রশ্ন, এই একাউন্টটি কি অফিসেরই থাকবে?” বন্ধুর জন্য প্রশ্ন হ্যাশট্যাগ করে ক্লিটন এই টুইটটি করেন।

ওবামা এর উত্তরে বলে, “ভালে প্রশ্ন, বিল ক্লিনটন, এই একাউন্টটি অফিসের অধীনে থাকবে। তোমর জানা মতে কেউ কি @FLOTUS, একাউন্টটিতে আগ্রহী?” শেষ পদবীটি যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডির সংক্ষিপ্ত উল্লেখ।

ইতিমধ্যে ওবামার টুইটারে অনেক সরকারি কর্মকর্তা অনুসারী হয়েছেন। এর মধ্যে রয়েছেন ওবামা যে বিশ্ববিদ্যালয়ে পড়েছেন কলম্বিয়া ও হার্ভাড এবং সাবেক প্রেসিডেন্টদের মধ্যে রয়েছে ক্লিনটন ও জর্জ এইচ. ডাব্লিউ বুশ। কিন্তু হিলারি ক্লিনটন এই ভিড়ে এখনো যোগ দেননি।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

Jui  Banner Campaign
ট্যাগ: টুইটারবারাক ওবামা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

খালেদা জিয়ার কথা বলতেই কেঁদে ফেললেন ডা. জাহিদ হোসেন

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদে যাচ্ছেন দুই বেয়াই

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলে দুই ভাই যাচ্ছেন সংসদে

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

যে চারটি আসনে ‘না’ ভোট জিতেছে

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বিএনপি ও জামায়াতের সংঘর্ষে আহত ৮

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT