ক্রিকেট

টি-টেন লিগে জুনায়েদ সিদ্দিকী

বাংলাদেশি ক্রিকেটার জুনায়েদ সিদ্দিকী টি-টেন লিগে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জুনায়েদ সিদ্দিকী
ছবি: সংগৃহীত

পেস অলরাউন্ডার মো. সাইফউদ্দিনের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টি-টেন লিগে দল পেয়েছেন একসময়কার টাইগার ওপেনার জুনায়েদ সিদ্দিকী। এ বাঁহাতি ব্যাটারকে দলে ভিড়িয়েছে মারাঠা অ্যারাবিয়ানস। দলটির টুইটার ও ফেসবুক পেজ-এ জুনায়েদকে স্কোয়াডে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

মারাঠা অ্যারাবিয়ানসে জুনায়েদ ছাড়াও আরো আছেন নিকোলাস পুরান, ইউসুফ পাঠান, ফ্যাবিয়েন অ্যালেন, ওয়াহাব রিয়াজদের মতো তারকারা। টি-টুয়েন্টি বিশ্বকাপ দলে থাকা সাউফউদ্দিন খেলবেন বাংলা টাইগার্সের হয়ে। আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ১৯ নভেম্বরে শুরু হয়ে টি-টেন আসরটি চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত।

২০১২ সালে বাংলাদেশের হয়ে সবশেষ ম্যাচ খেলেছেন জুনায়েদ। ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার বাংলাদেশের হয়ে মাত্র ৭টি টি-টুয়েন্টি ম্যাচ খেলার সুযোগ পান। সবমিলিয়ে কুড়ি ওভারের আন্তর্জাতিক অঙ্গনে একটি ফিফটিতে জুনায়েদের রান ১৫৯, গড় ২২.৭১, স্ট্রাইকরেট ১৪৭। খেলেছেন ১৯টি টেস্ট ও ৫৪ ওয়ানডে।

টি-টেন লিগের গত আসরে খেলার সুযোগ পান সাত বাংলাদেশি ক্রিকেটার। বাংলাদেশি এই সাত ক্রিকেটারের মাঝে দুইজন দিয়েছেন দলের নেতৃত্ব। তারা হলেন- টাইগার অলরাউন্ডার নাসির হোসেন এবং মোসাদ্দেক হোসেন সৈকত।

এছাড়া টুর্নামেন্টে একমাত্র বাংলাদেশি আইনকন ক্রিকেটার ছিলেন আফিফ হোসেন ধ্রুব। এছাড়া শেখ মেহেদী হাসান, মনির হোসেন ও মু্ক্তার আলী খেলেছিলেন আসরটিতে।

বিষয়:টি-টেন ক্রিকেট লিগলিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…