চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টি-টুয়েন্টি সিরিজে মিরপুরে শতভাগ দর্শক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩৪ অপরাহ্ণ ২৫, ফেব্রুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: শূন্য গ্যালারি থেকে সীমিত সংখ্যক দর্শক। এবার পুরো স্টেডিয়ামজুড়েই দেখা যাবে টাইগার ভক্তদের উপস্থিতি। দর্শক আসনের শতভাগ টিকেট ছাপানো হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তানের টি-টুয়েন্টি সিরিজের জন্য।

করোনার ভয়াবহতায় একটা বছর খেলাই ছিল না মাঠে। লকডাউনের সময়ে ক্রিকেটার থেকে সাধারণ মানুষ; সবাই ছিলেন ঘরবন্দি। পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লেগেছে অনেক। গ্যালারি ভরা দর্শকের চেনা ছবিটা দেখা যায়নি প্রায় দুই বছর। করোনা পরিস্থিতির সঙ্গে বিসিবিকে নিতে হয়েছে পদক্ষেপ।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ৩ ও ৫ মার্চ টি-টুয়েন্টি সিরিজের ম্যাচ দুটি হবে। এই ভেন্যুতে দর্শক ধারণ ক্ষমতা ২৫ হাজার।

বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভির আহমেদ টিটো চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘চট্টগ্রামে প্রথম ওয়ানডেতে ৪ হাজার দর্শক ছিল, দ্বিতীয় ওয়ানডেতে সেটি বেড়ে হয়েছে ১০ হাজার। টি-টুয়েন্টি সিরিজের মিরপুরে আমরা চিন্তা করছি গ্যালারি ফুল হাউস হবে। ওভাবেই প্রস্তুতি আমাদের এবং আসন সংখ্যা অনুযায়ীই টিকেট ছাপানো হচ্ছে।’

২০২০ সালের মার্চে করোনার প্রাদুর্ভাবের শুরুতেই মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে টিকেট বিক্রি সীমিত করে বিসিবি। তার আগ পর্যন্ত সবই ছিল স্বাভাবিক। করোনা এখনো পুরোপুরি বিদায় নেয়নি। তবে মহামারির শক্তি কমে এসেছে। সরকার থেকে বিধিনিষেধ উঠে যাওয়ায় খেলার মাঠের ‘প্রাণ’ দর্শক ফেরানো হচ্ছে শতভাগ।

সাদা বলের ক্রিকেটে রঙিন পোশাকে বাংলাদেশ মাঠে নামলেই দর্শকে ভরে উঠত গ্যালারি। ম্যাচজুড়েই চলত গর্জন। সেই দৃশ্য আবার দেখা যাবে হোম অব ক্রিকেট মিরপুর থেকেই।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: টিকিটদর্শকবাংলাদেশমিরপুরলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

করোনার সময়ের পিপিই সুরক্ষা দিচ্ছে বৃষ্টি থেকেও

মে ১৮, ২০২৬

অ্যাটকোর ‘অনাপত্তিপত্র’ বিষয়ে নির্দেশনা প্রত্যাহারের দাবি ডিআরইউ’র

মে ১৮, ২০২৬

মাদারীপুরে আত্মীয়ের বাড়ি থেকে বাবা-মা ও সন্তানের মরদেহ উদ্ধার

মে ১৮, ২০২৬
ছবি: প্রতিনিধি

আসিফ আকবরের কন্ঠে মিউজিক্যাল ডকুমেন্টারি ‘রূপসী শ্রীমঙ্গল’

মে ১৮, ২০২৬

ঈদ উপলক্ষে ১৩ দিন দেশের সব ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT