চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টি-টুয়েন্টি র‍্যাঙ্কিংয়ে এগোল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৮ অপরাহ্ণ ০৪, মে ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রকাশিত সবশেষ র‍্যাঙ্কিংয়ে টি-টুয়েন্টিতে উন্নতি হয়েছে বাংলাদেশের। একধাপ এগিয়ে টাইগাররা এখন আট নম্বরে।

বুধবার র‍্যাঙ্কিংয়ে হালনাগাদের পর লাল-সবুজের দলের দুই রেটিং পয়েন্ট বেড়েছে। মাহমুদউল্লাহ রিয়াদের দলের মোট রেটিং পয়েন্ট এখন ২৩৩।

একধাপ এগিয়েছে শ্রীলঙ্কাও, বেড়েছে এক রেটিং পয়েন্ট। তাদের রেটিং পয়েন্ট ২৩০। ছয় রেটিং পয়েন্ট কমায় আফগানিস্তান দুধাপ পেছনে পড়ে ১০-এ নেমেছে। দলটির রেটিং পয়েন্ট ২২৬। ভারত আগের ২৭০ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে।

ওয়ানডেতে র‍্যাঙ্কিংয়ে সাত নম্বর স্থান ধরে রেখেছে বাংলাদেশ। বেড়েছে দুই রেটিং পয়েন্ট। তামিম ইকবালের দলের পাশে বর্তমানে ৯৫ রেটিং পয়েন্ট। শীর্ষস্থান অক্ষুণ্ণ রাখা নিউজিল্যান্ডের বেড়েছে তিন রেটিং পয়েন্ট। কিউইদের পয়েন্ট এখন ১২৫।

টেস্টে নয় নম্বরেই আছে মুমিনুল হকের দল। রেটিং পয়েন্টে আসেনি পরিবর্তন, এখনো তা ৫১। সাদা পোশাকে দাপট দেখিয়ে সবার উপরে আছে অস্ট্রেলিয়া। বেড়েছে নয় রেটিং পয়েন্ট, যা এখন ১২৮।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিটাইগারবাংলাদেশর‌্যাঙ্কিংলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত অন্তত ৩জন

জুলাই ৭, ২০২৬

২৪ এর গণঅভ্যুত্থান: আন্দোলনের নামগুলো এলো কীভাবে?

জুলাই ৭, ২০২৬

একাত্তরের আজকের দিনে গঠিত হয়েছিলো জিয়াউর রহমানের ‘জেড’ ফোর্স

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

কোমে নেওয়া হচ্ছে খামেনির মরদেহ, জানাজার পর হবে শোক র‍্যালি

জুলাই ৭, ২০২৬

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT