চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলালিংকের ‘৩০ মিনিট বাকি’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০১ অপরাহ্ণ ১৭, অক্টোবর ২০২১
তথ্যপ্রযুক্তি
A A

এবারের বিশ্বকাপ টি টুয়েন্টি আসরে ম্যাচ শুরু হওয়ার ৩০ মিনিট আগে থেকেই চলবে ক্রিকেট উন্মাদনার নতুন এক আয়োজন।

বাংলালিংক প্রেজেন্টস ‘৩০ মিনিট বাকি’ শুনলেই মনে হতে পারে কিসের জন্য এই অপেক্ষা! কী থাকছে এই অপেক্ষার মাঝে!

অন্যান্য ক্রিকেট আয়োজনে ম্যাচ শুরু হওয়ার আগে আমরা সচারাচর যা দেখি ‘৩০ মিনিট বাকি’ তার চেয়ে অনেকটাই আলাদা। গলি, উঠান কিংবা বাসার ছাদে ক্রিকেট খেলেননি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। ক্রিকেট উন্মাদনা আমাদের মাঝে এতোটাই বিস্তৃত! তাইতো আমরা যতো বড়ো হয়ে যাই না কেন এইসব ছোট-বড়ো আয়োজনে কাউকে খেলতে দেখলে মনে হয় একটু ব্যাটিং করি অথবা দুই একটা বল করি। ক্রিকেটের এই টান আমাদের শিকড়ের টান যা চাইলেও এড়িয়ে যাওয়া যায় না। আর সেই স্মৃতি বিজড়িত গলির ক্রিকেটকে সবার সামনে তুলে ধরার জন্য ৩০ মিনিটের প্রথম ১৫ মিনিটে থাকছে গলি কাপের দুর্দান্ত আয়োজন।

এখানে কোনো প্রফেশনাল খেলা হবে না, এখানে হবে সেই ক্রিকেট যেই ক্রিকেটকে আমরা সবাই ভালবাসি, যেই ক্রিকেট দেখে আমরা স্মৃতিচারণ করতে পারি। যেখানে জোরে বল করা যায় না, ছক্কা মারলে আউট হওয়ার ভয় থাকে, যেখানে ছোট-বড়ো সবাই একসাথে খেলায় মেতে উঠতো। গলি ক্রিকেটের সেই অদ্ভুত সুন্দর নিয়মগুলো উপভোগ করেছি আমরা সবাই। তাই প্রথম ১৫ মিনিটের কোথাও না কোথাও আপনি নিজেকে খুঁজে পাবেন, খুঁজে পাবেন আপনার ভালোলাগা শৈশবের নানান স্মৃতি।

বাকি ১৫ মিনিটের মাঝে থাকবে ক্রিকেট ইতিহাসের সেরা কিছু মুহূর্ত, যাতে ভর করেই সেজেছে আজকের জনপ্রিয় ক্রিকেট। কখনো ক্রিকেট বরপুত্র ব্রায়ন লারাকে নিয়ে কথা হবে, কখনো তাসকিন-মাশরাফির দুর্দান্ত সেই সেলিব্রেশন আবার কখনো লিটল মাষ্টার সচীন টেন্ডুলকারের বিস্ময়কর রেকর্ড নিয়ে আলোচনা হবে।

অপেক্ষা যখন শেষ পর্যায়ে এসে দাঁড়াবে তখন চলবে আসন্ন ম্যাচ সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা। ম্যাচের লাইন-আপ, ম্যাচের আইকনিক প্লেয়ারদের নিয়ে আলোচনা এবং সবশেষে ম্যাচ নিয়ে প্রেডিকশন। আর তারপর শুরু হবে টি-২০ বিশ্বকাপের জমজমাট আয়োজন যার জন্য এতো কিছু, যার জন্য ‘৩০ মিনিট বাকি’ নামক সুন্দর এই আয়োজন।

Reneta

একসাথে ক্রিকেটের জন্য অপেক্ষা করার ভিন্নধর্মী এই অভিজ্ঞতা নিতে চাইলে ৩০ মিনিট বাকি থাকতেই বসে যেতে হবে টি-স্পোর্টস এবং জিটিভির সামনে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: টি-টুয়েন্টি বিশ্বকাপবাংলালিংক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হাম প্রাদুর্ভাবে শিশুর মৃত্যুতে পর্যাপ্ত ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় হামে আরও ১১ শিশুর মৃত্যু

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের ‘ইতিবাচক সংবাদ’ বর্জনের ঘোষণা

মে ১৯, ২০২৬

প্যাসিফিক এয়ার চিফস সিম্পোজিয়ামে বাংলাদেশ বিমানবাহিনী প্রধান

মে ১৯, ২০২৬

হামে আক্রান্ত গর্ভবতীর ভ্রুণের ক্ষতি নিয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞদের শঙ্কা

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT