চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টি-টুয়েন্টি দল নিয়ে প্রধান নির্বাচকের ব্যাখ্যা

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৭:১০ অপরাহ্ণ ২৬, ফেব্রুয়ারি ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে হতাশার সিরিজ ছিল বাংলাদেশের। ত্রিদেশীয় টি-টুয়েন্টির টুর্নামেন্ট নিধাস ট্রফি খেলতে টাইগারদের এবারের মিশনও শ্রীলঙ্কায়। যেখানে আরেক প্রতিপক্ষ শক্তিশালী ভারত। সেজন্য অভিজ্ঞদের ফিরিয়ে দল ঘোষণা করেছে বিসিবি।

৬ মার্চ শুরু টুর্নামেন্টের জন্য ১৬ সদস্যের দলে গত সিরিজ থেকে বেশকিছু পরিবর্তন এনেছে বিসিবি। ফিরেছেন তাসকিন, ইমরুল, মিরাজ ও সোহান। টিকে গেছেন দলের নতুন দুই ক্রিকেটার আরিফুল হক ও নাজমুল ইসলাম অপু। দুই বছর পর ঘরের মাঠের সবশেষ সিরিজে ফেরা আবু হায়দার রনিও আছেন। আর বাদ পড়েছেন সাইফউদ্দিন, জাকির, মিঠুন, আফিফ ও মেহেদী।

মিরপুরে সংবাদ মাধ্যমের কাছে অভিজ্ঞ-নবীনে দল সাজানোর ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

সাব্বিরের ফেরা: গত এক বছরে সাব্বিরের টি-টুয়েন্টি রেকর্ডে দেখবেন, বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান ওর। সে হিসেবে ওর অভিজ্ঞতাও যথেষ্ট। যেহেতু বিদেশে খেলা, অভিজ্ঞ দলের বিপক্ষে খেলা, ভারত আছে; এজন্যই ওকে নেয়া। সাব্বির পিএসএল খেলতে গেছে, আশা করি সেখানে ফর্মে ফিরবে।

মূর্তিকারিগর

আবারও ইমরুল: দলে ইমরুল কায়েসের অন্তর্ভুক্তি তৃতীয় ওপেনার হিসেবে। আমরা চেয়েছি যারা ফাস্ট বোলিংয়ের বিপক্ষে ভাল ব্যাটিং করতে পারে তাদের নিতে। যেহেতু সে টেস্টে ওপেন করে, শ্রীলঙ্কার কন্ডিশনে পেসারদের আধিক্য থাকবে, ভারতও অনেক পেসার নিয়ে খেলে, ওইসব চিন্তা করেই তৃতীয় ওপেনার হিসেবে ইমরুলকে নেয়া।

আফিফ-জাকিরদের বাদ পড়া: জাকির বাদ পড়েছে তামিম ইকবাল ফেরায়। আফিফকে নিয়েছিলাম সাকিবের বদলে। সাকিব যেহেতু ফিরেছে, তাই আফিফ নাই। কিছু খেলোয়াড় বিপিএলে ভাল খেলেছে। সেই হিসেবে তাদেরকে দেখেছি। ২০২০ বিশ্বকাপ নিয়ে আমাদের একটা ভিশন আছে। ওদেরকে পুলভুক্ত করেছি এবং টাইম-টু-টাইম দলের জন্য গড়ে তুলবো।

আরও পড়ুন: মাশরাফীর আশায় ছিলেন বোর্ড সভাপতি

তাসকিন-সোহানের ফেরা: সোহান ঘরোয়া ক্রিকেটে যথেষ্ট ভাল খেলেছে। সেটা মাথায় রেখেই দলে এসেছে। আর তাসকিন অধিনায়কের চয়েস ছিল। যেহেতু প্রেমাদাসায় খেলা, বড় মাঠ, সেখানে যারা ভালো গতিতে বল করতে পারে, শর্ট বল করার অভিজ্ঞতা আছে, সেসব চিন্তা করেই তাকে নেয়া।

তাসকিন অধিনায়কের চয়েস: আমাদের সবার সম্মতিতেই তাসকিন দলে এসেছে। দেশে এখন যতো পেসার আছে, ওরই বেশি গতি। এটা মানতেই হবে। ওকে নিয়ে টিম ম্যানেজমেন্টের চিন্তা আছে। টিম ওয়ার্কের মতো করে একজন খেলোয়াড়কে নেয়া হয়।

আরও পড়ুন: নিধাস ট্রফিতে হেড কোচ ওয়ালশ

সাইফউদ্দিন বাদের কারণ: গত সিরিজে ওর পারফরম্যান্স বিবেচনা করা হয়েছে। ম্যানেজমেন্ট ওর বোলিং নিয়ে সন্তুষ্ট নয়। এ কারণেই দলে নেই।

মোসাদ্দেক বিবেচনায় না থাকা: ওর চোখে সমস্যা ছিল। সেটা কাটিয়ে ফিরেছে। আমাদের মনে হয়েছে ও এখনো স্ট্রাগল করছে। এ কারণেই কিছুদিন সময় দেয়া হয়েছে। ওকে নিয়ে আসলে আমাদের নির্দিষ্ট পরিকল্পনা আছে।

সাকিবের মেডিকেল রিপোর্ট: আরও এক সপ্তাহ আছে। আশা করছি সাকিব শিগগিরই খেলার মতো অবস্থায় ফিরবে।

টি-টুয়েন্টিতে এত পরিবর্তন: টি-টুয়েন্টি ফরম্যাটে আমাদের পারফরম্যান্স এখনো খুব ভাল নয়। সে হিসেবে সামনের বিশ্বকাপ নিয়ে আমাদের একটা পরিকল্পনা আছে। এখন যদি ১৮ জনের একটা পুল রেডি করে ফেলতে পারি, সেটা আমাদের জন্য ভাল হবে।

ট্যাগ: নিধাস ট্রফি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আবাহনীর কাছে উড়ে গেল জাতীয় দল

পরবর্তী

ব্যাংক খাতের অস্থিরতা কমাতে পদক্ষেপ নেয়া হয়েছে: অর্থমন্ত্রী

পরবর্তী

ব্যাংক খাতের অস্থিরতা কমাতে পদক্ষেপ নেয়া হয়েছে: অর্থমন্ত্রী

বাবা-মায়ের কবরের পাশে সমাহিত হলেন ঝন্টু

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সুদানে অবিলম্বে যুদ্ধবিরতির দাবি চীনের: আন্তর্জাতিক সম্প্রদায়কে সর্বাত্মক প্রচেষ্টার আহ্বান

আগস্ট ২৭, ২০২৬
ছবি: উদয়পুরের বিলাসবহুল ওবেরয় উদয়ভিলাস হোটেল (সংগৃহীত)।

পাঁচ তারকা হোটেলে ১০ দিনে বিল প্রায় ৬ লাখ, উধাও পরিবার

আগস্ট ২৭, ২০২৬

আদালত চত্বরে সালমান শাহ ভক্তদের ভিড়, ৫ দিনের রিমান্ডে ডন

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

বার্গার দিবস: এক কামড়ে বিশ্বজুড়ে জনপ্রিয়তার গল্প

আগস্ট ২৭, ২০২৬

বন্যার বিপর্যস্ত নেপালে আরও অনেক সহায়তা প্রয়োজন: রেড ক্রস

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT