চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টি-টুয়েন্টি থেকে সরানো হয়েছে, ওয়ানডেতে থাকবে

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৪:০৮ অপরাহ্ণ ১১, জুলাই ২০১৭
স্পোর্টস
A A
ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরফী বিন মোর্ত্তজাকে নিয়ে বিসিবির অবস্থান পরিষ্কার করেছেন সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেন, ‘টি-টুয়েন্টি বিশ্বকাপের কথা চিন্তা করে আমরা অধিনায়ক পরিবর্তন করেছি, কিন্তু এটার সাথে ওয়ানডের কোনও সম্পর্কই নেই। ওডিআইতে মাশরাফীর ক্যাপ্টেন্সি যাওয়া না যাওয়া নিয়ে কোনও কথাই হয়নি।’

লাল-সবুজের ওয়ানডে অধিনায়ককে নিয়ে ক্রিকইনফো সোমবার একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে বলা হচ্ছে, ভালো খেলেও দলে নিজের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে মাশরাফী বিন মোর্ত্তজাকে। মাশরাফী নিজেই বলেছেন, প্রত্যেক সিরিজের ভেতর তার চলে যাওয়ার বার্তা আসে।

নাজমুল হাসান মঙ্গলবার সংবাদ সম্মেলনে বললেন, ‘আগের সংবাদ সম্মেলনে আমাকে প্রশ্ন করা হয়েছিল। আপনারা তো পুরোটা দেখান না, একটা অংশ দেখান, এতে মানুষ বিভ্রান্ত হচ্ছিল। ওখানে আমাকে প্রশ্ন করা হয়েছিল ভারতের মহেন্দ্র সিং ধোনির উদাহরণ দিয়ে। ধোনি ২০১৯ বিশ্বকাপ খেলবে না দেখে ভারত এখনই তাদের ক্যাপ্টেন্সি চেঞ্জ করেছে। সে অনুযায়ী বাংলাদেশের এমন কোনও চিন্তা-ভাবনা আছে কিনা? তখন আমি বলেছিলাম। সে চিন্তা-ভাবনা যে আছে সেটার সবচেয়ে বড় উদাহরণ তো হচ্ছে টি-টুয়েন্টি বিশ্বকাপের কথা চিন্তা করে আমরা চেঞ্জ করেছি। কিন্তু এটার সাথে ওয়ানডের কোনও সম্পর্কই নেই। ওডিআইতে মাশরাফীর ক্যাপ্টেন্সি যাওয়া না যাওয়া নিয়ে কোনও কথাই হয়নি। কিন্তু এমনভাবে প্রচারিত হচ্ছে সব জায়গায়, যেন মনে হচ্ছে মাশরাফীকে এখনই বাদ দিয়ে দেওয়া হচ্ছে। এরকম কোনও আলাপই হয়নি। হওয়ার কোনও কারণই নেই।’

বিসিবি সভাপতির কথা নিজের অতীত বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক। মাশরাফী টি-টুয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার পর তিনি বলেছিলেন, ‘তাকে ছাড়তে বলা হয়নি। নিজেই সরে গেছে।’

মঙ্গলবার বিসিবিতে নাজমুল হাসান।

মাশরাফী সম্পর্কে তিনি বললেন, ‘কারণ এখন পর্যন্ত দুটো জিনিস মনে রাখতে হবে। মাশরাফী এখানে শুধু প্লেয়ার হিসেবে না। সে একজন অধিনায়ক। এই পার্টিকুলার দায়িত্বটা, রোলটা সে যেভাবে সম্পন্ন করে যাচ্ছে এবং আসছে। বাংলাদেশে তার মতো বিকল্প হয়তো প্রায় অসম্ভব।’

‘তার পারফরম্যান্স যদি দেখেন, পেস বোলার হিসেবে দেখেন অন্যান্য পেসারদের তুলনায় তার পারফরম্যান্স কিন্তু অনেক ভালো। সাকিব চলে গেলে কী হবে, মুশফিক চলে গেলে কী হবে। এই চিন্তা তো আমাদের আছেই এবং এটা থাকবেই।’

Reneta

মাশরাফীকে নিয়ে সংবাদ মাধ্যমে যে খবর প্রচারিত হচ্ছে সেটা অস্বস্তিকরও বলছেন বিসিবি সভাপতি, ‘এটা ওর জন্য যেমন অস্বস্তিকর, আমাদের জন্যও তাই। আজ ক্লিয়ার কাট একটা কথা বলে দিচ্ছি। ও যতদিন খেলতে পারবে ততদিন ওকে বাদ দেওয়ার কোনও প্রশ্নই ওঠে না। কারণ সে শুধু একজন প্লেয়ার নয়, সে একজন অধিনায়কও। এবং ওর মতো ক্যাপ্টেন বাংলাদেশে খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন। এই সময় এসব কথা ওঠা উচিতই না। কারণ দেখেন আমাদের সামনে আরও খেলা আছে। এখন ওর মনের মধ্যে কী যাচ্ছে সেটা তো আমি জানি না। ওর সঙ্গে সবসময় যোগাযোগ আছে। ও কিছু বলে না। মাশরাফীর জায়গায় আমি হলেও তো অস্বস্তি কাজ করতো।’

বিস্তারিত দেখুন ভিডিওতে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাপনবিসিবি সভাপতিমাশরাফী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যমুনা ব্যাংকের সাবেক চেয়ারম্যানের কারাদণ্ড বহাল

পরবর্তী

কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

পরবর্তী
রোহিঙ্গা

কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

টিউবলাইট সালমানের ক্ষতি

ক্ষতির বোঝা টানতে রাজি হয়েছেন সালমান

সর্বশেষ

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এমবাপের

জুলাই ১৯, ২০২৬

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT