ক্রিকেট

টি-টুয়েন্টিতে সর্বোচ্চ উইকেটের মালিক এখন সাকিব

সাকিব আল হাসান ক্রিকেট মাঠে বসে হাসছেন, বাংলাদেশ জার্সি পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গাকে টপকে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারি এখন বাংলাদেশের সাকিব আল হাসান।

রোববার রেকর্ডের মঞ্চে টাইগারদের বাঁহাতি স্পিনার টি-টুয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের দুই ব্যাটারকে ফেরান নিজের তৃতীয় ওভারে। তাতে টপকে যান মালিঙ্গাকে।

৮৯ ম্যাচে সাকিবের টি-টুয়েন্টি উইকেট ১০৮টি। মালিঙ্গা ১০৭ উইকেট নেন ৮৪ ম্যাচে। টেস্ট এবং ওয়ানডে থেকে আগেই অবসর নেয়া লঙ্কান পেসার টি-টুয়েন্টিকে বিদায় জানান ২০২০ সালে।

টি-টুয়েন্টি বিশ্বকাপের মঞ্চে অনন্য আরও এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে সাকিব। কুড়ি ওভারের বিশ্ব আসরে আর ৮ উইকেট নিতে পারলে বিশ্বকাপে শীর্ষ উইকেট শিকারি হয়ে যাবেন বাঁহাতি স্পিনার।

বিষয়:টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২০ টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২ টিম টাইগার্স বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল মাহমুদউল্লাহ রিয়াদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…