চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টি-টুয়েন্টিতে পাকিস্তানের টানা সপ্তম জয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০১ পূর্বাহ্ণ ০১, নভেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

শেষ বলে ছক্কা মারলে ম্যাচ টাই। রস টেলর শাহীন আফ্রিদির বল বাউন্ডারিতেই পাঠালে। তবুও জয় থেকে তিন রান দূরে দাঁড়িয়ে যেতে হয় নিউজিল্যান্ডকে। দীর্ঘ ২১১ দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে কেন উইলিয়ামসনদের ২ রানের সংক্ষিপ্ত ব্যবধানে হার মানতে হয় পাকিস্তানের বিরুদ্ধে। সিরিজের প্রথম টি-টুয়েন্টি জিতে এখন ১-০তে এগিয়ে সরফরাজ আহমেদের দল।

এই নিয়ে টানা সাতটি টি-টুয়েন্টিতে জয় পেল পাকিস্তান। সবশেষ ১৭ ম্যাচের মধ্যে ১৫টিতেই জিতল নাম্বার ওয়ান টিম।

টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৮ করে। অল্পের জন্য হাফসেঞ্চুরি হাতছাড়া করেন মোহাম্মদ হাফিজ। জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৪৬ রানে আটকে যায়। ব্যর্থ হয় মুনরো-টেলরের লড়াই।

পাকিস্তান ইনিংসের শুরুটা মনে রাখার মতো হয়নি। দলগত ১০ রানের মধ্যে দুই ওপেনার বাবর আজম (৭) ও সাহিবজাদা ফারহান (১) আউট হয়ে যান। তিন নম্বরে ব্যাট করতে নেমে আসিফ আলি ২১ বলে ২৪ রান করে আউট হন।

হাফিজ ৩৬ বলে দলের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করে সাজঘরে ফেরেন। তিনি ৫টি চার ও ২টি ছক্কা মারেন। অধিনায়ক সরফরাজ ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৬ বলে ৩৪ রান করেন। সদ্য বাবা হওয়া শোয়েব মালিক ব্যক্তিগত ৮ রানে রানআউট হন। ফাহিম আশরাফ ৮ বলে ১০ ও ইমাদ ওয়াসিম ৫ বলে ১৪ রান করে অপরাজিত থাকেন।

জবাবে নিউজিল্যান্ড ওপেনিং জুটিতে ৫০ রান যোগ করলেও মিডলঅর্ডার ব্যাটসম্যানরা দৃঢ়তা দেখাতে না পারায় রান তোলার গতি ঝিমিয়ে পড়ে। ওপেনার কলিন মুনরো ৪২ বলে ৫৮ রানের অনবদ্য ইনিংস খেললেও অপর ওপেনার ফিলিপস মাত্র ১২ রানের বেশি করতে পারেননি।

Reneta

অধিনায়ক উইলিয়ামসনের সংগ্রহ ১১ রান। কলিন ডি’গ্র্যান্ডহোম ৬ রান করে ক্রিজ ছাড়েন। কোরি অ্যান্ডারসনও নিজের ইনিংসকে ৯ রানের বেশি টেনে নিতে পারেননি। রস টেলর অপরাজিত থাকেন ৪২ রান করে। শেষ ওভারে জয়ের জন্য নিউজিল্যান্ডের প্রয়োজন ছিল ১৭ রান। কিউইরা ১৪ রানের বেশি তুলতে পারেনি। ম্যাচসেরা হয়েছেন মোহাম্মদ হাফিজ।

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টি হবে শুক্রবার, দুবাইতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাকিস্তান ক্রিকেট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভারতে স্ত্রীর ছোঁড়া মোবাইলের আঘাতে স্বামীর মৃত্যু

জুলাই ১৩, ২০২৬

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো ছিল জুলাই আন্দোলনের কণ্ঠস্বর

জুলাই ১৩, ২০২৬

ভারী বর্ষণে বেড়েছে কাপ্তাই হ্রদের পানি, বিদ্যুৎ উৎপাদন ছাড়াল ২০০ মেগাওয়াট

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

দেশের উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে

জুলাই ১৩, ২০২৬

রাজধানীর ভূমিকম্প ও অগ্নিঝুঁকি মানচিত্রও প্রণয়ন করা হয়েছে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT