চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টি–টুয়েন্টিকে বিদায় বলে দিলেন মাহমুদউল্লাহ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩২ অপরাহ্ণ ০৮, অক্টোবর ২০২৪
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

দিল্লিতে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টির আগে সংবাদ সম্মেলনে অবসরের ঘোষণা দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। টি-টুয়েন্টি ছাড়লেও ওয়ানডে চালিয়ে যাবেন আরও কিছুদিন। টেস্ট ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছেন ৩৮ বর্ষী ক্রিকেটার।

২০২১ সালের জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে নিজের ৫০তম টেস্টে অপরাজিত ১৫০ রানের ঝলমলে এক দেড়শতক হাঁকিয়ে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় বলেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। এবার দিলেন টি-টুয়েন্টি থেকে অবসরের ঘোষণা। ভারতে চলতি সিরিজের বাকি দুটি টি-টুয়েন্টি খেলে ছোট ফরম্যাটের যবনিকা টানবেন।

মঙ্গলবার দিল্লিতে বাংলাদেশ-ভারত তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে নামার আগেরদিন মাহমুদউল্লাহ জানিয়ে দিলেন, এই সিরিজেই শেষ। একাদশে থাকলে ১২ অক্টোবর হায়দরাবাদে ক্যারিয়ারের শেষ টি-টুয়েন্টি ম্যাচে নামবেন তিনি।

২০০৭ সালে সেপ্টেম্বরের প্রথমদিনে, নাইরোবিতে কেনিয়ার বিপক্ষে মাহমুদউল্লাহর অভিষেক হয়েছিল টি-টুয়েন্টিতে। লাল-সবুজের জার্সিতে এপর্যন্ত সর্বোচ্চ ১৩৯ টি-টুয়েন্টি খেলেছেন। ১২৮ ইনিংসে ব্যাট করে ১১৭.৭৪ স্ট্রাইক রেটে ২,৩৯৫ রান করেছেন ৮ ফিফটিতে। সর্বোচ্চ ইনিংসটি অপরাজিত ৬৪ রানের, গড় ২৩.৪৮।

টি-টুয়েন্টিতে দীর্ঘসময় বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন মাহমুদউল্লাহ। ২০১৮ থেকে ২০২২-এর মধ্যে এ ফরম্যাটে ৪৩ ম্যাচে অধিনায়কত্ব করে জয় এনেছেন ১৬ টি-টুয়েন্টিতে, হার ২৬ ম্যাচে। ২০২১ সংযুক্ত আরব আমিরাত টি-টুয়েন্টি বিশ্বকাপে তার নেতৃত্বে খেলেছে বাংলাদেশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অবসরটি-টুয়েন্টিবাংলাদেশ -ভারত সিরিজমাহমুদউল্লাহ রিয়াদলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মৃত্যুকে হার মানিয়ে নরওয়েকে বিশ্বকাপের স্বপ্ন দেখাচ্ছেন সোলবাকেন

জুলাই ১১, ২০২৬

মেসিই নেবেন আর্জেন্টিনার পেনাল্টি

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

‘চায়ের জনপদ’ সম্মাননা পেল শ্রীমঙ্গল প্রেসক্লাব

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

‘রক্তের প্রতিশোধ’ নেওয়ার অঙ্গীকার মোজতবা খামেনির

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনা এগিয়ে, ইংল্যান্ড-নরওয়ে হবে উত্তেজনাময়: গোলাম সারোয়ার টিপু

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT