চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টি-এইট জিতে কোহলির হাতে সিরিজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৮ পূর্বাহ্ণ ০৮, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A

ম্যারাথন টেস্টকে কমিয়ে ৪৫০ ওভারের খেলা বানানো হয়েছে। পরে এল ওয়ানডে, ৫০ ওভার করে প্রতি দলের। টি-টুয়েন্টিতে সেটা ২০এ নামিয়েও ক্ষান্ত দেয়ার নাম নেই! পরীক্ষামূলক ভাবে আসছে টি-টেন ক্রিকেট! তার আগে বৃষ্টির সৌজন্যে মঙ্গলবার টি-এইট ক্রিকেটের জমজমাট এক লড়াই হয়ে গেল। যাতে নিউজিল্যান্ডকে ৬ রানে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে ভারত।

থিরুভান্নাথাপুরামে বৃষ্টি বাধার পর ৮ ওভারে নেমে আসা তৃতীয় টি-টুয়েন্টিতে শুরুতে ব্যাট করে ৫ উইকেটে ৬৭ রান তোলে ভারত। জবাবে নির্ধারিত ওভারে ৮ উইকেটে ৬১ রানের বেশি এগোতে পারেনি নিউজিল্যান্ড। এতে তিন ম্যাচের সিরিজে ২-১এ জয়ের হাসি বিরাট কোহলিদের।

শুরুতে রোহিত শর্মা ৮, শেখর ধাওয়ান ৬, বিরাট কোহলি ১৩, শ্রেয়াস আয়ার ৬, মনিষ পান্ডে ১৭ ও হার্দিক পান্ডিয়ার অপরাজিত ১৪ রানে লড়াইয়ের পুঁজি জমায় ভারত। পরে সেটাকেই যথেষ্ট প্রমাণ করেন বোলাররা।

ভুবনেশ্বরের হাতে শুরু, বোল্ড মার্টিন গাপটিল (১)। কলিন মুনরো ৭, অধিনায়ক কেন উইলিয়ামসন ৮, গ্লেন ফিলিপস ১১ বড় কিছু ছাড়াই ফিরে যান। শেষদিকে কলিন ডি গ্র্যান্ডহোম ২ ছয়ে ১০ বলে ১৭ রানে অপরাজিত থাকলেও পারেনি সফরকারীরা।

বুমরাহর ২ ওভারে ৯ রানে ২ উইকেট, চাহালের ২ ওভারে ৮ রান খরচা ভারতকে তীরে তরী ভেড়াতে সাহায্য করে।

এর আগে ওয়ানডে সিরিজও ২-১এ জিতেছে কোহলির ভারত।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোহলিনিউজিল্যান্ডভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

মৌসুমী নিম্নচাপে বদলে যাচ্ছে বর্ষাকালে বৃষ্টির ধরণ

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

জুলাই ১২, ২০২৬

হরমুজ প্রণালির ব্যবস্থাপনা নিয়ে নতুন বার্তা ইরানের

জুলাই ১২, ২০২৬

দুর্যোগে গাফিলতির সুযোগ নেই, মাঠ প্রশাসনকে প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ

জুলাই ১২, ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইরানকে সংযত হওয়ার আহ্বান পাকিস্তানের

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT