ভারতীয় দলের কোচের দায়িত্ব নিয়ে অনিল কুম্বলে তৈরি করছেন নতুন নতুন নিয়ম। আর সেই নিয়ম দারুণভাবে উপভোগ করছে পুরো দল।
এবার এক অদ্ভুত
নিয়মে তিনি পরখ করে নিলেন দলের ব্যাটসম্যান আর বোলারদের।
গতকাল সোমবারই শেষ হয়েছে ভারতীয় দলের ক্যাম্প। এরপরই ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে দীর্ঘ সিরিজ। এ জন্যই হয়তো নতুন নতুন অনুশীলনের চেষ্টা করছেন নতুন কোচ।
কুম্বলে এই অনুশীলনের নাম দিয়েছেন ‘বাডি প্রোগ্রাম’। এর মাধ্যমে একজন বোলার ও একজন ব্যাটসম্যান একে অপরকে সাহায্য করবে নিজের স্কিলের উন্নতিতে। দু’জনের গ্রুপে আলাদা আলাদা নেট সেশন। 
এতে করে একজন বোলার ও আরেকজন ব্যাটসম্যানের মধ্যে দারুণ সমঝোতা গড়ে ওঠে। এছাড়াও ক্রিকেটারদের মধ্যে ঐক্য বাড়াতে একটি মিউজিক সেশনের ব্যবস্থা করেন কুম্বলে। ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে ক্রিকেটারদের মানসিকভাবে চাঙ্গা করার জন্য কুম্বলের এটি অভিনব উদ্যোগ।
বেঙ্গারুতে টিম হোটেলে অভিনেত্রী ও সুরকার বসুন্ধরা দাসের মিউজিক্যাল গ্রুপ ‘ড্রামজ্যাম’ পারফর্ম করে ভারতীয় ক্রিকেটারদের সামনে।
যেটাকে বলা হচ্ছে দলীয় সংহতি বাড়ানোর জন্য গুরু কুম্বলের নতুন টনিক।









