অন্যান্য খেলা

টিটমাসকে হারিয়ে দ্বিতীয় সোনার হাসি লেডেকির

সাঁতার প্রতিযোগীর হাসিমুখ, ক্যাপ ও গগলস পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব সাঁতার প্রতিযোগিতায় বিজয়ী নারী সাঁতারু, হাসিমুখে, ক্যাপ ও গগলস পরা, প্রতিযোগিতার পরিবেশে।. Channel i News – চ্যানেল আই নিউজ

টোকিও অলিম্পিকে বেশ জমে ওঠার আভাস ছিল কেটি লেডেকি ও আরিয়ার্নে টিটমাসের মধ্যে। কিন্তু মার্কিন সাঁতারু লেডেকির থেকে সবটুকু আলো কেড়ে ৪০০ মিটারের পর ২০০ মিটার ফ্রিস্টাইল সাঁতারেও সোনা জিতে এগিয়ে যান অস্ট্রেলিয়ান টিটমাস।

এরপরই ঘুরে দাঁড়ানোর শুরু লেডেকির। মেয়েদের ১৫০০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে সোনা আনার পর এবার মেয়েদের ৮০০ মিটার ফ্রিস্টাইলেও তিনি হেসেছেন সোনার হাসি।

শনিবার টোকিওয় মেয়েদের ৮০০ মিটার ফ্রিস্টাইলে ৮ মিনিট ১২.৫৭ সেকেন্ডে সাঁতার শেষ করে প্রথম হন লেডেকি। তাতে ২০১২ সালে লন্ডনে, ২০১৬ সালে রিওর পর টোকিওতে সোনা, এই ইভেন্টে টানা তিন আসরে প্রথম হলেন তিনি। শেষ চারটি বিশ্ব চ্যাম্পিয়নশিপেও এ ইভেন্টে সোনা জিতেছেন লেডেকি।

টিটমাস এদিন রুপা জেতেন ৮ মিনিট ১৩.৮৩ সেকেন্ডে সাঁতার শেষ করে। তিনি ২০০ ও ৪০০ মিটার ফ্রিস্টাইলে সোনার পদক জিতেছেন টোকিওয়। অবশ্য ১৫০০ মিটারে অংশ নেননি টিটমাস।

১৫০০ মিটার ফ্রিস্টাইল সাঁতারের ইভেন্ট এবারই প্রথম যুক্ত হয়েছে গেমসে। ২৪ বছর বয়সী লেডেকি ২০০ মিটার ও ৪০০ মিটার ফ্রিস্টাইলে ব্যর্থতার পর ১৫০০ মিটারে সবটুকু আলো কাড়েন। ১৫ মিনিট ৩৭.৩৪ সেকেন্ড সময় নিয়ে সাঁতার শেষ করেন। এই ইভেন্টের বিশ্বরেকর্ডও তার দখলে।

১৫ বছর বয়সে ২০১২ সালের অলিম্পিকে অভিষেকের পর লেডেকির ঝুলিতে এখন সপ্তম অলিম্পিক স্বর্ণ পদক ও মোট ১০ অলিম্পিক পদক। অভিষেকে লন্ডন অলিম্পিকে ৮০০ মিটারে সোনা জিতেছিলেন। টোকিওতে ৪০০ মিটার ফ্রিস্টাইলে রুপা জিতেছেন, সঙ্গে দলগত ৪*২০০ মিটারেও জিতেছেন রুপা।

বিষয়:অলিম্পিক-২০২১টিটমাসটোকিও অলিম্পিক-২০২১লিড স্পোর্টসলেডেকিসাঁতার
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…