চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টিকে থাকার ম্যাচে জিততে পারল না অস্ট্রেলিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫০ অপরাহ্ণ ২১, জুন ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

ফ্রান্সের বিপক্ষে হারের পর ডেনমার্কের বিপক্ষে দরকার ছিল জয়। অস্ট্রেলিয়া করল ১-১ গোলে ড্র। ডেনমার্ক প্রথম ম্যাচে পেরুকে হারানোয় এই ম্যাচে ড্র করেও দ্বিতীয় রাউন্ডের আশা বাঁচিয়ে রেখেছে।

প্রথমার্ধে অস্ট্রেলিয়া আগে পিছিয়ে পড়ে পেনাল্টি থেকে সমতায় ফিরে আসে। প্রথমে পিছিয়ে পড়লেও তারা খেলেছে দারুণ। ৫৫ শতাংশ সময় বল নিয়ন্ত্রণ করেছে দলটি। এই সময়ে তারা গোলের দিকে শট নেয় সাতবার। ডেনমার্ক ৫ বার।

ম্যাচের সাত মিনিটের মাথায় চোখ জুড়ানো এক গোল করে ক্রিস্টিয়ান এরিকসন এগিয়ে দেন ডেনমার্ককে।

নিকোলাই জর্গেনসন দারুণ ফ্লিকে বল দেন এরিকসনকে। দক্ষতার সঙ্গে উপরের বল ভলিতে নিয়ন্ত্রণে নিয়ে জালে প্লেস করেন।

টটেনহ্যামের এই মিডফিল্ডার জাতীয় দলের শেষ ১৫ ম্যাচে ১৮টি গোলে নিজেকে যুক্ত রাখলেন। ১৩টি নিজে করেছেন। করিয়েছেন ৫টি। পেরুর বিপক্ষেও গোলে অবদান ছিল তার।

এই নিয়ে চতুর্থবার মুখোমুখি হল ডেনমার্ক, অস্ট্রেলিয়া। বিশ্বকাপে প্রথম। দুটিতে জিতেছে ডেনমার্ক। একটিতে অস্ট্রেলিয়া।

৩৭তম মিনিটে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) কল্যাণে পেনাল্টি পায় অস্ট্রেলিয়া। বক্সের ভেতর ইউসুফ পোলসেনের হাতে বল লাগলে রেফারি প্রথম বাঁশি বাজাননি। পরে ভিডিও দেখে পেনাল্টির সিদ্ধান্ত নেন।

কিক নিতে আসেন অস্ট্রেলিয়ান অধিনায়ক মাইল জেডিনাক। গোলরক্ষক ঝাঁপ দেন নিজের ডান দিকে। জেডিনাক শেষ মুহূর্তে বল মারেন তার বাঁদিকে।

দ্বিতীয়ার্ধেও জমজমাট লড়াই করেছে দুই দল। কিন্তু কেউই গোল বের করতে পারেনি।

নির্ধারিত সময়ের দুই মিনিট আগেও ম্যাথু লেকি ডেনমার্কের গোলমুখে শট নেন। একটু এদিক-ওদিক করতে পারলে গোল পেতেন। তার জোরালো ভলি ঠিক সময়ে লাইনে এসে গ্রিপ করেন ডেনমার্ক গোলরক্ষক ক্যাসপার।

সময় যত বাড়তে থাকে অস্ট্রেলিয়ার আক্রমণের ধারও তত বাড়তে থাকে। কিন্তু ফিনিশিংয়ের অভাবে জয়সূচক গোলটা আর আসেনি।

২৬ জুন অস্ট্রেলিয়া তাদের শেষ ম্যাচে পেরুর মুখোমুখি হবে। একই দিন ফ্রান্সের বিপক্ষে লড়বে ডেনমার্ক।

ট্যাগ: লিড বিশ্বকাপ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইন্টারনেট বিষয়ে সুখবর আসছে: মোস্তাফা জব্বার

পরবর্তী

জয়ের খোঁজে ব্রাজিলের অধিনায়ক পরিবর্তন

পরবর্তী

জয়ের খোঁজে ব্রাজিলের অধিনায়ক পরিবর্তন

‘ফাইনাল খেলবে ইংল্যান্ড-আর্জেন্টিনা’

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT