চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টিকে থাকল শ্রীলঙ্কার আশা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩৪ অপরাহ্ন ২১, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

টুর্নামেন্টে টিকে থাকতে জয়ের বিকল্প নেই। লক্ষ্যটাও ধরাছোঁয়ার মধ্যেই, দুইশর নিচে। তবে ভয় ছিল দুদলের সবশেষ আধাডজন লড়াইয়ের ফলের চিত্রটা। যাতে জিম্বাবুয়ের জয়জয়কার। রোববারও ম্যাচে ফেরার চেষ্টা করেছিল তারা। কিন্তু অভিজ্ঞ শ্রীলঙ্কার মাটিকামড়ানো লড়াইয়ের কাছে পেরে ওঠেনি। হাথুরুসিংহের দল ৫ উইকেটের জয় তুলে নিয়ে ফাইনালের আশা জিইয়ে রাখল।

ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দেখায় সুবিধা করতে পারেনি লঙ্কানরা। হেরেছে ১২ রানে। পরের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে দাঁড়াতেই পারেনি হাথুরুর দল। টাইগাররা ৩২০ রানের সংগ্রহ গড়ে ১৬৩ রানে নিজেদের রেকর্ড জয় তুলে নেয়।

লঙ্কানরা টানা দুই হারের পর জয়ের দেখা পেল। তাতে ঝুলিতে পয়েন্ট জমা হল ৪টি! জিম্বাবুয়ে তাদের বিপক্ষে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে জিতে ৪ পয়েন্টই জমাতে পেরেছে। দুদলেরই পয়েন্ট সমান। ২৭ জানুয়ারি বাংলাদেশের বিপক্ষে ফাইনাল খেলার জন্য অবশ্য তাদের অনেক হিসাব-নিকাশ পেরোতে হবে। দুদলেরই বাংলাদেশের বিপক্ষে একটি করে ম্যাচ বাকি।

তবে স্বাগতিকদের হিসাবটা সোজা। মাশরাফীর দল ইতোমধ্যেই ফাইনালের টিকিট কেটে ফেলেছে দুই ম্যাচ হাতে রেখেই। প্রথম দুই জয়ে বোনাসসহ লাল-সবুজদের সংগ্রহ ১০ পয়েন্ট।

রোববার শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরুতে ব্যাট করে ৪৪ ওভারে গুটিয়ে যাওয়ার সময় ১৯৮ রানে থামে জিম্বাবুয়ে। জবাব দিতে নেমে ৩১ বল ও ৫ উইকেট হাতে রেখেই জয়ে নোঙর ফেলে শ্রীলঙ্কা।

রান তাড়া করতে নেমে উদ্বোধনীতে ৩৩ তুলে শুরুটা আত্মবিশ্বাসেই করেছিল লঙ্কানরা। থারাঙ্গা (১৭) ফিরলেও মেন্ডিসকে নিয়ে দলকে লাইনে রাখেন কুশল পেরেরা। দুজনে যখন ৭০ রান যোগ করে বিচ্ছিন্ন হলেন, ততক্ষণে সহজ জয়ই মনে হচ্ছিল। পেরেরা তখন ফেরেন ৪৯ রানে, ৪ চার ও এক ছক্কায় ৫৭ বলের ইনিংস খেলে।

Reneta

তার সাত রান পরই মেন্ডিস (৩৬), ডিকেভেল্লা (৭) ও গুনারত্নে ৯ রানে ফিরে গেলে পথ হারাতে বসেছিল লঙ্কানরা। সেটি হতে দেননি চান্দিমাল ও থিসারা পেরেরা। দুজনে অবিচ্ছিন্ন ৫৭ রানের জুটি গড়ে ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন।

অধিনায়ক চান্দিমাল ৩৮ রানে অপরাজিত থাকেন। পেরেরার আক্রমণাত্মক ইনিংসটি ৩৯ রানের, এক চার ও ৩ ছক্কায় ২৬ বলে সাজানো।

ব্লেসিং মুজারাবানি ১০ ওভারে ৫২ রানে ৩ উইকেট নিয়ে চেষ্টা করেছিলেন। বাকিরা সেভাবে সঙ্গ দিতে পারেননি। সংগ্রহটাও ছিল ছোট।

এর আগে সিরিজের প্রথম সাক্ষাতের মত অদম্য শুরু করেন হ্যামিল্টন মাসাকাদজা ও সলোমন মায়ার। টস জিতে ব্যাটিংয়ে নেমে সাবধানী শুরুর পর প্রথম দশ ওভার ব্যাট করেন দুজনে। দারুণ শুরুটা অবশ্য ধরে রাখতে পারেননি। দ্রুত ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে জিম্বাবুয়েও।

থিসারা পেরেরার করা ইনিংসের দশম ওভারের শেষ বলে মাসাকাদজার (২০) আউটে শুরু। থারাঙ্গার হাতে ক্যাচ দেন এ ওপেনার। পাঁচ রান পর ক্রেইগ আরভিন (২) ফিরে যান। এবারও শিকারি সেই পেরেরা, ক্যাচ নেন থারাঙ্গাই। সাজঘরে ফিরতে দেরি হয়নি মায়ারেরও। ২১ রান করে ফিরেছেন পেরেরা বলে ডিকেভেল্লার গ্লাভসে ধরা পড়ে।

ওই তিন উইকেট নিয়ে জিম্বাবুয়েকে চেপে ধরেন পেরেরা। সেটা হাঁসফাঁস অবস্থায় টেনে নেন সান্দাকান। ইনফর্ম সিকান্দার রাজাকে (৯) মেন্ডিসের ক্যাচ বানিয়ে। জিম্বাবুয়ে সেখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ব্রেন্ডন টেলর ও ম্যালকম ওয়ালারের ব্যাটে। দুজনে ৬৬ রানের জুটি গড়ে বিচ্ছিন্ন হন। ওয়ালারের (২৪) বিদায়ে ভাঙে জুটি। পরে পিটার মুরও (০) সাজঘরে হাঁটা দেন দ্রুত।

টেলর সেখান থেকে লড়াইয়ের সঙ্গী পান অধিনায়ক গ্রায়েম ক্রেমারকে। নিজে ফিরেছেন ৫৮ রানে, দলকে দুইশর কোটা দেখিয়ে। ৬ চারে ৮০ বলের ইনিংস টেলরের। আসা-যাওয়ার মিছিলে পরে অবশ্য দুইশ ছুঁতে পারেনি জিম্বাবুয়ে। ক্রেমারের ৩৪ রান যা একটু লড়াইয়ের পুঁজি এনে দিয়েছে। সেটি ম্যাচ জয়ের জন্য যথেষ্ট ছিল না।

থিসারা পেরেরা ৩৩ রানে ৪ উইকেট নিয়ে ইনিংসের সেরা বোলার। লেজ মুড়ে দেয়া ফার্নান্দো ২৮ রানে ৩ উইকেট ঝুলিতে পুরেছেন। সান্দাকানের দখলে গেছে ২ উইকেট। বোলারদের গড়ে দেয়া এই ভিতেই ফাইনালের স্বপ্ন জিইয়ে রাখল শ্রীলঙ্কা।

Jui  Banner Campaign
ট্যাগ: শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কারওয়ান বাজারে কাঠের দোকানে আগুন, কাজ করছে ৫ ইউনিট

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

নিশাঙ্কার সেঞ্চুরি, অস্ট্রেলিয়াকে ‘প্রায় বিদায়’ করে সুপার এইটে শ্রীলঙ্কা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

কোথায় সফল কোথায় ব্যর্থ, বিচারের ভার আপনাদের: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

পাকিস্তানিদের সাথে ‘বাকবিতণ্ডায়’ নিষেধ ছিল সূর্যকুমারের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইশতেহারে ঘোষিত দুর্নীতিবিরোধী অবস্থান বাস্তবায়নের আহ্বান

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT