চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টিকে থাকল দুঃসময়ে থাকা আর্জেন্টিনার স্বপ্ন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪০ পূর্বাহ্ণ ২০, জুন ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

কোপা আমেরিকায় আর্জেন্টিনার দুঃস্বপ্ন চলছেই। কলম্বিয়ার কাছে হেরে টুর্নামেন্ট শুরুর পর দ্বিতীয় ম্যাচেও হোঁচট খেয়েছে আকাশী-নীলরা। মেসির পেনাল্টিতে প্যারাগুয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে আলবিসেলেস্তেরা।

তাতে অনেক যদি ও কিন্তুর উপর ঝুলে গেছে আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনালের ভাগ্য।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে মিনোইরোতে ম্যাচের প্রথমার্ধে রেনাতো সানচেজের গোলে এগিয়ে যায় প্যারাগুয়ে। বিরতির পর পেনাল্টি থেকে গোল করে আর্জেন্টিনাকে সমতায় ফেরান অধিনায়ক লিওনেল মেসি। কয়েক মিনিট পর আর্জেন্টিনা গোলরক্ষক পেনাল্টি রুখে না দিলে হার নিয়েই মাঠ ছাড়তে হতো ১৪ বারের কোপা চ্যাম্পিয়নদের।

Banglabid

তিন গ্রুপ থেকে দুটি করে সেরা দল সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে। আর তিন গ্রুপের দুটি সেরা তৃতীয় দল যেতে পারবে শেষ আটে। তাতে আর্জেন্টিনার কোয়ার্টারের স্বপ্ন এখনো টিকে আছে।

গ্রুপ বি-তে দুই ম্যাচে এক হার ও এক ড্রয়ে ১ পয়েন্ট আর্জেন্টিনার, আছে চার দলের মধ্যে তলানিতে। পরের ম্যাচে ২৪ জুন মেসিরা গ্রুপপর্বের শেষ ম্যাচে খেলবে কাতারের বিপক্ষে। ২০২২ বিশ্বকাপের আয়োজক ও কোপায় আমন্ত্রিত দলটির পয়েন্টও ১। তবে গোল ব্যবধানে এগিয়ে তিনে। দুই ড্রয়ে ২ পয়েন্ট নিয়ে দুইয়ে প্যারাগুয়ে ও ৬ পয়েন্টে গ্রুপশীর্ষে কলম্বিয়া।

গ্রুপপর্বের শেষ ম্যাচে কাতারের মুখোমুখি হবে আর্জেন্টিনা, আর কলম্বিয়ার মুখোমুখি হবে প্যারাগুয়ে। তাতে প্যারাগুয়ে হারলে ও আর্জেন্টিনা কাতারকে হারালে সরাসরি কোয়ার্টারে উঠে যাবে মেসিরা। যদি প্যারাগুয়ে ড্র করে, আর আর্জেন্টিনা নিজ ম্যাচে জেতে, তবু্ও আর্জেন্টিনা সরাসরি কোয়ার্টারে উঠে যাবে।

Reneta

সেখানে প্যারাগুয়ে নিজ ম্যাচে জিতলেও আর্জেন্টিনার সুযোগ থাকবে যদি কাতারকে হারাতে পারে। সেক্ষেত্রে আর্জেন্টিনাকে অন্য দুই গ্রুপের সেরা তৃতীয় দলের সঙ্গে হিসাব-কিতাবে যেতে হবে কোয়ার্টারের টিকিট পেতে। তবে কাতারের সঙ্গে হেরে গেলে তো মেসি-আগুয়েরোদের বাড়ির পথই ধরতে হবে!

এদিন খেলার শুরু থেকেই আর্জেন্টিনার সঙ্গে পাল্লা দিয়ে এগোতে থাকে প্যারাগুয়ে। শুরুতেই বেশ কয়েকবার আক্রমণ শানিয়ে আকাশী-নীলদের ভয় পাইয়ে দেন রেনাতো সানচেজরা। অন্যদিকে আর্জেন্টিনার ধারহীন আক্রমণ প্রথমার্ধে প্যারাগুয়েকে বিপদে ফেলতে পারেনি।

বিরতির আট মিনিট আগে আর্জেন্টিনাকে হতাশায় ডুবিয়ে লিড নেয় প্যারাগুয়ে। নিউক্যাসল ফরোয়ার্ড আলমিরন ডানদিক থেকে আক্রমণে গিয়ে বক্সের ভেতরে বুদ্ধিদীপ্ত পাস বাড়ান। সেই পাস ধরে দারুণ ফিনিশিংয়ে গোল করে প্যারাগুয়েকে লিড এনে দেন সানচেজ।

মধ্যবিরতির পর গোলের জন্য মরিয়া হয়ে ওঠে আর্জেন্টিনা। বিরতির নয় মিনিট পর মেসির হাফ-ভলি পিরিজের হাতে লাগলে ভিএআর দেখে আর্জেন্টিনার পক্ষে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পটকিক থেকে গোল করে দলকে সমতায় ফেরান মেসি।

সাত মিনিট পর আর্জেন্টিনা শিবিরে দুর্যোগ প্রায় নেমেই এসেছিল। বক্সের ভেতরে প্যারাগুয়ে তারকা গঞ্জালেসকে বাজে ট্যাকল করেন নিকোলাস ওটামেন্ডি। রেফারি পেনাল্টির নির্দেশ দেন। গঞ্জালেসের নেয়া স্পটকিক ডান দিয়ে ঝাঁপিয়ে পড়ে আটকে দিয়ে আকাশী-নীল ড্রেসিংরুমে স্বস্তি ফেরান গোলরক্ষক আরমানি।

এরপর জয়সূচক গোলের জন্য মরিয়া হয়ে ওঠে আর্জেন্টিনা। বেশ কয়েকটি আক্রমণ শানিয়েও প্যারাগুয়ে-রক্ষণের দৃঢ়তায় আর সফলতা আসেনি। ড্রয়ের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় মেসি-আগুয়েরোদের।

দিনের অন্য ম্যাচে কাতারকে হারিয়ে টানা দ্বিতীয় জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলেছে কলম্বিয়া। ব্রাজিল প্রথম দল হিসেবে শেষ আটে পা রেখেছে অন্যগ্রুপ থেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনা-প্যারাগুয়েকোপা আমেরিকা-২০১৯লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

১৬ বছরেও অস্ট্রেলিয়া ‘সফরে না ডাকায়’ হতাশ মাশরাফী

পরবর্তী

‘ভাগ্য’কেও পাশে চান মাশরাফী

পরবর্তী

‘ভাগ্য’কেও পাশে চান মাশরাফী

রাষ্ট্রপতি দেশে ফিরেছেন

দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

সর্বশেষ

পিঙ্ক বাস নিয়ে বর্ষার উচ্ছ্বাস, ‘মেয়েরা বাস কেন চালাতে পারবে না?’

আগস্ট ২০, ২০২৬
ছবি: জামায়াত মনোনীত রাষ্ট্রপতি পদপ্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ।

যে কারণে প্রার্থী হয়েও রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারলেন না অলি আহমদ

আগস্ট ২০, ২০২৬
ছবি: রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আগস্ট ২০, ২০২৬

দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজের জানাজা সম্পন্ন

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT