ক্রিকেট

টিকিট ছাড়াই দেখা যাবে রুমানা-জাহানারাদের ম্যাচ

নারী ক্রিকেটাররা ট্রফি হাতে নিয়ে উল্লসিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব নারী ক্রিকেট চ্যাম্পিয়নশিপের ট্রফি হাতে নিয়ে নারী ক্রিকেটাররা উল্লসিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বুধবার শুরু হচ্ছে ফেয়ারব্রেক আমন্ত্রণমূলক টি-টুয়েন্টি টুর্নামেন্ট। যেখানে অংশ নিচ্ছে বিভিন্ন দেশের নারী ক্রিকেটাররা। বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করছেন রুমানা আহমেদ ও জাহানারা আলম। ৬ দলের আসরটির সব ম্যাচই মাঠে গিয়ে দেখা যাবে। কাটতে হবে না টিকিট।

আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, স্টেডিয়ামে প্রবেশ করতে কোনো অর্থ লাগবে না। একটি ভেন্যুতেই প্রতিদিন দুটি করে ম্যাচ হবে। বুধবার রাত ১০টায় জাহানারা আলমের ফ্যালকন উইমেন্সের বিপক্ষে খেলবে ওয়ারিয়র্স উইমেন্স।

তার আগে সন্ধ্যা সাড়ে ৬টায় আসরের উদ্বোধনী ম্যাচে খেলবে সেফায়ারর্স উইমেন ও টর্নেডোস উইমেনের। বাংলাদেশের আরেক ক্রিকেটার রুমানা আহমেদ খেলতে গেছেন বার্মি আর্মি দলের হয়ে। তাদের ম্যাচ বৃহস্পতিবার রাতে।

হংকং ক্রিকেট বোর্ড আয়োজিত টুর্নামেন্টটি পৃষ্ঠপোষকতা করছে এসডিজি। ১৫মে পর্দা নামবে আসরের।

বিষয়:দুবাই ফেয়ারব্রেক টি-টুয়েন্টি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…