বিনোদন

টিকা নিলেন রকস্টার জেমস

রকস্টার জেমস টিকা নিচ্ছেন, স্বাস্থ্য সেবা কর্মীরা পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

রকস্টার জেমস টিকা নিচ্ছেন, তার পাশে স্বাস্থ্যকর্মীরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনা ভাইরাস প্রতিরোধক ভ্যাকসিন নিয়েছেন দেশের খ্যাতিমান রকস্টার ও নগরবাউলের ফারুক মাহফুজ আনাম জেমস।

বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে এসে তিনি করোনার টিকা গ্রহণ করেন।

চ্যানেল আই অনলাইনকে খবরটি জানিয়েছেন জেমস-এর মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন।

বয়স্ক নারী টিকা নিচ্ছেন, পাশে পুলিশ ও স্বেচ্ছাসেবকরা. Channel i News - চ্যানেল আই নিউজ তিনি বলেন, বুধবার দুপুর দেড়টায় বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় মেডিকেল হাসপাতালে জেমস ভাইকে করোনার টিকা পুশ করেন নার্স সাদিয়া সুমি। সেখানে জেমস ভাইয়ের সাথে আমিও উপস্থিত ছিলাম। টিকা নেওয়ার পর তিনি সুস্থ ও স্বাভাবিক আছেন।

তিনি জানান, কোনও সংগঠন বা প্রতিষ্ঠানের উদ্যোগে নয়, জেমস ভাই নিজেই উদ্যোগী হয়ে টিকা গ্রহণ করেছেন।

বিষয়:করোনা জেমস টিকা নগরবাউল ভ্যাকসিন রবিন ঠাকুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…