বিনোদন

টিকটকের চ্যালেঞ্জ ছুড়ে বিপাকে দীপিকা

দীপিকা টিকটক চ্যালেঞ্জের মুখে, হাস্যোজ্জ্বল ও উদ্বিগ্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

দীপিকা টিকটকের চ্যালেঞ্জে অংশগ্রহণের পর তার মুখের অবস্থা ও প্রতিক্রিয়া।. Channel i News – চ্যানেল আই নিউজ

চলতি মাসের শুরুতেই মুক্তি পেয়েছে দীপিকা পাডুকোন অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ছপাক’। ছবিতে এসিড আক্রান্ত নারীর চরিত্র মালতি চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন দীপিকা। তবে এবার সেই মালতির লুক নিয়েই বিতর্কিত হলেন দীপিকা।

মালতীর লুক নকল করার টিকটক চ্যালেঞ্জ ছুড়েছেন দীপিকা। এতে তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে চলছে সমালোচনা।

ভারতীয় সংবাদমাধ্যমের সূত্রে জানা গেছে, ‘ছপাক’ মুক্তি পাওয়ার আগে ছবিটির প্রচারণার সুবাদে বেশ কয়েকজন টিকটক তারকার সঙ্গে পরিচয় হয় দীপিকার। সেই সময় টিকটক ভিডিও চ্যালেঞ্জের জন্য নিজের তিন প্রিয় চরিত্রের লুক নিয়ে টিকটক ব্যবহারকারী মেকআপ শিল্পী ফ্যাবির সঙ্গে আলোচনা হয় দীপিকার। সেই সমস্ত চরিত্রের চেহারা মেকআপের সাহায্যে ফুটিয়ে তোলার জন্য ফ্যাবিকে চ্যালেঞ্জ করেন দীপিকা। ফ্যাবিও তার চেষ্টা চালিয়ে যান।

দীপিকার সেই প্রিয় তিন চরিত্র হলো ‘ওম শান্তি ওম’ এর শান্তি, ‘পিকু’ ছবির পিকু এবং আরেকটি ‘ছপাক’ এর মালতি।

মালতির চরিত্রটিকে টিকটকের চ্যালেঞ্জ বানিয়ে ফেলার বিষয়টিকে ভাল ভাবে গ্রহণ করেননি নেটিজেনরা। অধিকাংশের কাছেই মনে হয়েছে অ্যাসিড আক্রান্তদের হেয় করছে দীপিকার এই চ্যালেঞ্জ। ফলে নেটিজেনরা চরম ক্ষোভ ও কুণ্ঠা প্রকাশ করেছে দীপিকার প্রকাশ করা সেই টিকটকে।

বিষয়:ছপাকদীপিকা পাড়ুকোন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…