ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে শুরু হয়েছে তৃতীয় ক্ষুদে গবেষক সম্মেলন। ৭ম-১০ম শ্রেণির শিক্ষার্থীরা এই সম্মেলনে সারাদিন গবেষণাপত্র, ধারণাপত্র এবং পোস্টার উপস্থাপন করবে।
বৃহস্পতিবার এ সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান।
এমন আয়োজনকে স্বাগত জানিয়ে তিনি বলেন, বুদ্ধির সঠিক প্রয়োগই তোমাকে উদ্ভাবনীর দিকে নিয়ে যাবে। স্কুলের শিক্ষথীদের নিয়ে এই গবেষণা সম্মেলন ব্যতিক্রমী উদ্যােগ। এই আয়োজনের সফলতা আশা করছি।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, একটি চিন্তা আরেকটি চিন্তার জন্ম দেয়। এর মধ্যদিয়ে তোমাদের মধ্যে নতুন নতুন চিন্তার সৃষ্টি হবে। তোমাদেরকে সহজ এবং সাবলীল হতে হবে। যদি তুমি সহজ-সরল ও সাবলীল থাকবে তখন তোমার মধ্য থেকে সুন্দর চিন্তা বের হবে। তুমি সহজ, সরল, সাবলীল থাকো।
তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সব সময় সুন্দর, সলর ও সাবলীল। একারণে তিনি একটি দেশের জন্ম দিতে পেরেছেন। এতো একটি বড় রাষ্ট্র জন্ম দিলেন।
এমন আয়োজন শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে ড. আখতারুজ্জামান বলেন, আমরা আশার আলো দেখছি। তোমাদের মধ্য থকে সুন্দর চিম্তা ও মনন বেরিয়ে আসবে।

স্কুল শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তির বিকাশ ও সৃজনশীলতা লালনের লক্ষ্যে স্কুলে গবেষণা কার্যক্রম শুরু করে স্বেচ্ছাসেবী গবেষণা সংগঠন ‘চিন্তার চাষ’। এরই ধারাবাহিকতায় ‘চিন্তার চাষ’ স্কুল শিক্ষার্থীদের নিয়ে প্রথম ‘ক্ষুদে গবেষক সম্মেলন, ২০১৬’-এর আয়োজন করে। ২০১৭ সালে ক্ষুদে গবেষক সম্মেলন আয়োজন করে। তারই ধারাবাহিকতায় আজকের তৃতীয় ক্ষুদে গবেষক সম্মেলন।

এবারের সম্মেলনে ঢাকা সহ বিভাগীয় শহর থেকে স্কুলের ৭ম-১০ম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
অংশগ্রহণের ধরন হলো একক এবং দলীয় (৩ জনের অধিক নয়। এতে সাইন্স, আর্টস এবং কমার্স-সকল বিভাগ থেকে শিক্ষার্থীরা অংশ নেয়।
সম্মেলনে সভাপতির বক্তব্য রাখেন চিন্তার চাষের চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান








