চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টিউশন ফি ছাড়া অন্য ফি না নিতে স্কুলগুলোকে নির্দেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৬ অপরাহ্ণ ১৮, নভেম্বর ২০২০
- সেমি লিড, শিক্ষা
A A

করোনার এই দুঃসময়ে স্কুলের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থী-অভিভাবক সবার আর্থিক অবস্থা বিবেচনা করে টিউশন ফি ব্যতিত অন্য কোনো ফি (অ্যাসাইনমেন্ট, টিফিন, পুনঃভর্তি, গ্রন্থাগার, বিজ্ঞানগার, ম্যাগাজিন ও উন্নয়ন) না নিতে নির্দেশ দিয়েছে মাধ্যম ও উচ্চশিক্ষা অধিদপ্তর।

বুধবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘করোনার দুঃসময়ে সবপক্ষের আর্থিক সংকটের কথা বিবেচনা করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিপ্তরের আওতাধীন বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানসমূহ (এমপিও ভুক্ত ও এমপিও বিহীন) শিক্ষার্থীদের কাছ থেকে টিউশন ফি গ্রহণ করা হবে। তবে এর বাইরে অ্যাসাইনমেন্ট, টিফিন, পুনঃভর্তি, গ্রন্থাগার, বিজ্ঞানাগার, ম্যাগাজিও উন্নয়ন বাবদ কোনো ফি গ্রহণ করবে না বা করা হলে তা ফেরত দেবে অথবা তা টিউশন ফি’র সঙ্গে সমন্বয় করবে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘অন্য কোনো ফি যদি অব্যায়িত থাকে তা একইভাবে ফেরত দেবে বা টিউশন ফি’র সঙ্গে সমন্বয় করে নেবে। তবে যদি কোনো অভিভাবক চরম আর্থিক সংকটে পডতিত হন তাহলে তার সন্তানের টিউশন ফি’র বিষয়টি শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ বিশেষ বিবেচনায় নেবেন।’

“কোনো শিক্ষার্থীর শিক্ষাজীবন যেন কোনো কারণে ব্যাহত না হয় সে বিষয়টি সম্পর্কে সংশ্লিষ্ট সকলকে যত্নশীল হতে হবে।”

শিক্ষার্থীদের টিউশন ফি নিয়ে কিছু কিছু প্রতিষ্ঠানের সঙ্গে অভিভাবকদের মতদ্বৈততা পরিলক্ষিত হওয়ায় এমন সিদ্ধান্ত গৃহিত হয়েছে বলে জানায় অধিদপ্তর।

Reneta

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মূলত করোনার দুঃসময়ে আর্থিক ক্ষতির সম্মুখিন হয়েছেন অনেকে। ফলে টিউশন ফি প্রদান করা কঠিন হয়ে পড়েছে। অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বলছে তারা শিক্ষার্থীদের শিক্ষাজীবন অ্যাবহত রাখার যথাসাধ্য চেষ্টা করেছে। প্রতিষ্ঠান বন্ধ থাকলেও শিক্ষা-কর্মচারীদের বেতন ও স্কুল রক্ষণাবেক্ষণ খাতে প্রতি মাসে তাদের একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যয় করতেই হয়। এমতাবস্থায়, অভিভাবকদের অসুবিধার কথা ভাবতে হবে। আবার শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেন বন্ধ বা অকাযকর হয়ে না যায় কিংবা বেতন না পেয়ে শিক্ষক-কর্মচারীদের জীবন যেন চরম সংকটে পতিত না হয় সেদিকে খেয়াল রাখতে হচ্ছে।

তাই সবার উপকারের জন্য এই সিদ্ধান্ত বলে উল্লেখ করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টিউশন ফিস্কুল
শেয়ারTweetPin

সর্বশেষ

জিয়া হত্যা মামলার আসামি মোজাফফরকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

জুলাই ২১, ২০২৬
সিঙ্গাপুরে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের গৌরবোজ্জ্বল সাফল্য: ৬ স্বর্ণসহ ৯ পদক জয়

সিঙ্গাপুরে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের গৌরবোজ্জ্বল সাফল্য: ৬ স্বর্ণসহ ৯ পদক জয়

জুলাই ২১, ২০২৬

পুলিশের ৪ ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

জুলাই ২১, ২০২৬

মাগুরায় তিন শিশুর মর্মান্তিক মৃত্যু

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সাংবাদিকদের ফোন রেকর্ড চাওয়ার অভিযোগ

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT