চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টিউলিপ সিদ্দিকের গাড়ি ভাঙচুর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৬ অপরাহ্ণ ০৪, অক্টোবর ২০২১
আন্তর্জাতিক
A A
টিউলিপ সিদ্দিকের গাড়ি ভাঙচুরের সময়ের ছবি, রাজনৈতিক উত্তেজনা. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাজ্যে লেবার পার্টির সংসদ সদস্য ও বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিকের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। গাড়ির জানালা ভেঙে তছনছ করে দেয়ার পাশাপাশি হামলাকারীরা বাড়ির বাইরে পার্ক করে রাখা গাড়িতে রাজনৈতিক বার্তাও লিখে রেখেছে।

এই ঘটনাকে ‘অবমাননাকর’ বলে মন্তব্য করেছেন টিউলিপ। ব্রিটেনের এই সংসদ সদস্য জানান, বৃহস্পতিবার সকালে উদ্দেশ্যপ্রণোদিত এই হামলা চালানো হয়েছে এবং গাড়ির ভেতর থেকে কোনো কিছু চুরি হয়নি।

তিনি বলেন, লিখিত ওই বক্তব্য থেকেই বোঝা যায় এই হামলা উদ্দেশ্যপ্রণোদিত। কিন্তু এই হয়রানি আমাকে সংসদ সদস্য হিসেবে কাজ করে যাওয়া থেকে আটকাতে পারবে না। আমি ভীত হচ্ছি না, আমি আমার কাজ ছেড়ে দিচ্ছি না।

Banglabid

গার্ডিয়ানকে তিনি বলেন, এমন কর্মকাণ্ড থামাতে হবে কিন্তু দিনশেষে আমি পরাজয় স্বীকার করবো না।

টিউলিপ সিদ্দিক জানান, ঘটনার পরই লেবার পার্টির সদস্যদের কাছ থেকে সমর্থনমূলক বার্তা পেয়েছেন তিনি। হামলার পরে হাউজ অব কমন্সের স্পিকার স্যার লিন্ডসে হয়েলও তাকে ফোন করেছেন।

এর আগে তিনি নারী সংসদ সদস্যদের অনলাইন ট্রলিং মোকাবেলা করার প্রশিক্ষণ নেওয়ার আহ্বান জানান এবং বলেন, কিছু সংসদ সদস্যের উচিত বেসরকারি সহায়তা দল তৈরি করা।

Reneta

সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকজন নারী রাজনীতিবিদের প্রতি গালিগালাজ ও হুমকি বৃদ্ধির বিষয়ে সতর্ক করার মধ্যেই টিউলিপের গাড়িতে হামলার ঘটনা ঘটলো।

২০১৯ সালে ব্রিটেনের সাধারণ নির্বাচনে নিজ দল লেবার পার্টি হেরে গেলেও টানা তৃতীয়বারের মত জয়ী হন টিউলিপ সিদ্দিক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টিউলিপ সিদ্দিকলেবার পার্টিসংসদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিশ্বজুড়ে বক্স অফিস কাঁপাচ্ছে ‘নো টাইম টু ডাই’

পরবর্তী

‘নগদ’-এর সাথে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চুক্তি

পরবর্তী
নগদ' এর সাথে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

‘নগদ’-এর সাথে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চুক্তি

বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের লোগো সমূহ. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি মাসেই খুলে দেওয়া হচ্ছে সব বিশ্ববিদ্যালয়

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT