চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টার্মিনাল ছাড়া টোল আদায় বন্ধের ব্যবস্থা গ্রহণে হাইকোর্টের নির্দেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৬ অপরাহ্ণ ২৪, জুলাই ২০১৮
আদালত
A A

টার্মিনাল ছাড়া দেশের সিটি কর্পোরেশন, পৌরসভা ও উপজেলা পরিষদ এলাকায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে বাস, ট্রাকসহ যন্ত্রচালিত সকল পরিবহন থেকে এখতিয়ারের বাইরে টোল আদায় বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

এ সংক্রান্ত এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ রুল জারির পাশাপাশি এই নির্দেশ দেয়।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী তৌফিক ইনাম। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

আদালত তার রুলে বাস, ট্রাক টার্মিনাল ছাড়া দেশের সিটি কর্পোরেশন, পৌরসভা ও উপজেলা পরিষদ এলাকায় বাস, ট্রাকসহ যন্ত্রচালিত সকল পরিবহন থেকে এখতিয়ারের বাইরে টোল আদায় কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছেন।

স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের সচিব, জ্যেষ্ঠ সচিব, উপ-সচিব, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব, সকল বিভাগীয় কমিশনার, পুলিশ প্রধান ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যানকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

কুষ্টিয়া জেলা ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সৌমেন্দ্র নাথ সাহা টোল আদায়ের নামে চাঁদাবাজি বন্ধের নির্দেশনা গত রোববার হাইকোর্টে রিট করেন। সেই রিটের প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুল জারি পাশাপাশি নির্দেশ দেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: হাইকোর্টের রুল
শেয়ারTweetPin

সর্বশেষ

ভুয়া পরিচয়ে প্রতারণা, সতর্ক করল পুলিশ সদরদপ্তর

জুলাই ২৮, ২০২৬
ছবি: প্রতিনিধি।

যবিপ্রবির তাপসী রাবেয়া হলে ডাইনিংয়ের খাবার নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ

জুলাই ২৮, ২০২৬

কব্জিতে অস্ত্রোপচারের পর কেমন আছেন রামচরণ?

জুলাই ২৮, ২০২৬
ছবি: বিবিসি।

জাপানে ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৩ জনের মৃত্যু

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT