চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাপুরচরের সমর্থন বানু যে কারণে নির্বাচন ভবনে

এস এম আশিকুজ্জামান এস এম আশিকুজ্জামান
৫:০৬ অপরাহ্ণ ০৮, ডিসেম্বর ২০১৮
রাজনীতি
A A
সমর্থন বানু

কুড়িগ্রাম জেলার রৌমারি উপজেলার টাপুরচর গ্রামের সমর্থন বানু ঠায় বসে আছেন নির্বাচন ভবনের ১১ তলায়। সত্তরোর্ধ্ব এ নারী প্রথমবার ঢাকায় এসেছেন একজন স্বতন্ত্র প্রার্থীর পক্ষে তার সমর্থন প্রমাণ করতে।

নির্বাচন ভবনের ১১ তলায় অস্থায়ী এজলাসে শনিবার শুরু হয় শেষ দিনের আপিল শুনানি। কুড়িগ্রাম-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মোঃ ইমান আলীর মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা আপিলের রায় জানানোর ধার্য দিন।

এই স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থক আবদুল ওয়াহাব জানান, ইমান আলীর মনোনয়নপত্র বাতিল করে রিটার্নিং কর্মকর্তা। যেখানে ১ শতাংশ ভোটারের স্বাক্ষরের তালিকায় গড়মিলের কথা বলা হয়। সে সিদ্ধান্তের বিরুদ্ধে আমাদের প্রার্থী ইসিতে আপিল করে।

‘‘প্রথম দিন আমাদের আপিলের শুনানির পর বিষয়টি পেন্ডিং রেখে শনিবার রায় দেয়ার কথা জানায় ইসি। তাই আজ কয়েকজনকে এখানে নিয়ে এসেছি প্রয়োজনে এরা টিপসই ও স্বাক্ষর দিবেন যা ইসি কর্মকর্তারা মিলিয়ে দেখতে পারবে। সমর্থন বানু তাদেরই একজন।’’

নির্বাচন ভবনে আসার বিষয়ে সমর্থন বানু চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘এই প্রত্থম ঢাকায় আইছি। আগে আসি নাই। এখানেও জীবনেও আসি নাই। টিপ সই মিলাইতে আইছি। ৫-৬ বছর আগে স্বামী মইরা গেছে। একটা ছাওয়াল আছে।’

বয়স কত হবে জানতে চাইলে সমর্থন বানু বলেন, ‘কত অবে তা কেমনে কমু। সোত্তুর হইবো হয়ত।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একাদশ জাতীয় সংসদ নির্বাচননির্বাচন কমিশন
শেয়ারTweetPin

সর্বশেষ

‘আমাদের অনেককে ভুল প্রমাণ করেছেন ফারুকী’

আগস্ট ৮, ২০২৬

ফুলহ্যামের মূল দলে নয়, বাংলাদেশি ফারহানের নতুন ঠিকানা সম্পর্কে যা জানা গেল

আগস্ট ৮, ২০২৬

তারেক রহমানের ভারত সফর ও শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন রিভা গঙ্গোপাধ্যায়

আগস্ট ৮, ২০২৬

ড্যাবের চিকিৎসক সমাবেশ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আগস্ট ৮, ২০২৬

কাকে লক্ষ্য করে সৌদি-পাকিস্তান-তুরস্ক প্রতিরক্ষা চুক্তি?

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT