চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টানা বৃষ্টিতে ক্ষতির মুখে যশোরের সবজি চাষীরা

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৯:৫১ অপরাহ্ণ ২৯, জুলাই ২০১৫
কৃষি
A A

টানা বৃষ্টিতে  চরম ক্ষতির মুখে পড়েছে যশোরের সবজি চাষীরা। ক্ষেতে পানি জমে যাওয়ায় ইতিমধ্যে মরে পচে গেছে জেলার বিভিন্ন এলাকার ৩ হাজার ৬শ’ ৪০ হেক্টর জমির সবজি ও গাছ।

দেশের ৬০ ভাগ সবজি উৎপাদন হয় যশোর অঞ্চলে। যার সিংহভাগই হয় যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ও তৎসংলগ্ন এলাকায়। এ অঞ্চলে শীতকালীন সবজির পাশাপাশি গ্রীষ্মকালীন ও শীতকালীন আগাম সবজিও ফলান কৃষকরা।

এ বছর অতি বর্ষণের কারণে ক্ষেতে পানি জমে যাওয়া পচে যাচ্ছে উৎপাদিত সবজি। এতে করে চরম ক্ষতির মুখে পড়েছেন সবজি চাষীরা।

ক্ষতিগ্রস্ত কৃষকরা বলছেন, এবছর অনেক সবজি উদৎপাদন করা হয়েছিলো কিন্তু অতি বৃষ্টির কারণে সবজি মরে গেছে। বৃষ্টিতে সবজি চাষীরা এখন নিরুপায়। অনেকে আবার বলছেন, যখনি সবজিগুলো বেচা-কেনা করবো ঠিক সেই মুহূর্তে অতিরিক্ত বর্ষায় সবজি চাষে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। 

কৃষি বিভাগের মতে, চলতি বছরে জেলায় ১৪ হাজার ১শ’ ৫ হেক্টর জমিতে বিভিন্ন জাতের সবজি চাষ হয়েছে। যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নিত্যরঞ্জন বিশ্বাস জানান, যশোর জেলার অতিবৃষ্টির ফলে প্রায় ৩৬ হেক্টরের শাক-সবজি চাষ করা জমি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে আশংকা করা যাচ্ছে ৪-৫ হাজার মেট্রিক টন সবজি উৎপাদন কম হবে।

তবে বর্তমানে কৃষকরা সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আগাম শীতকালীন সবজি উৎপাদনে যথেষ্ট সতর্ক রয়েছেন এবং কৃষি বিভাগও এই ব্যাপারে সতর্ক।      

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যশোর
শেয়ারTweetPin

সর্বশেষ

আসরে প্রথম হার দেখল মিরাজদের গল গ্যালান্টস

জুলাই ২২, ২০২৬

প্রকল্প বাস্তবায়নের গতি বাড়িয়ে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ২২, ২০২৬

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

জুলাই ২২, ২০২৬

মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটিতে গ্যাস সংকট

জুলাই ২২, ২০২৬

‘ককরোচ জনতা পার্টি’র আন্দোলনে চ্যালেঞ্জের মুখে মোদি সরকার

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT