চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টানা দুই জয়ে বিশ্বকাপের আগে চাঙা পাকিস্তান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৬ অপরাহ্ণ ৩০, এপ্রিল ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ইমাদ ওয়াসিমের সেঞ্চুরিতে আগের ম্যাচে ১০০ রানের বড় ব্যবধানে জিতেছিল পাকিস্তান। সোমবার রাতে ফখর জামানের সেঞ্চুরিতে আরও একটি বড় জয় পেয়েছে তারা। নর্থাম্পটনশায়ারকে ৮ উইকেটে হারিয়েছে সরফরাজ আহমেদের দল। টানা দুই জয়ে বিশ্বকাপের আগে চাঙা হয়ে উঠছে দলটি।

২৭৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ঠিক ৯ ওভার ও ৮ উইকেট হাতে রেখে জয় তুলেন নেয় পাকিস্তান। ৮১ বলে ১০১ রান করেন ফখর। ৭১ রান আসে আরেক ওপেনার ইমাম-উল-হকের ব্যাটে। হাফসেঞ্চুরি করেন বাবর আজমও। বাবরের ৫৩ বলে অপরাজিত ৬৮ রানের সঙ্গে ৩০ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক সরফরাজ।

আগে প্রথম ব্যাট করতে নেমে জস জ্যাকবের অপরাজিত ১৪৬ রানে ভর করে ৬ উইকেটে ২৭৩ রান করে নর্থাম্পটনশায়ার। পাকিস্তানের হয়ে একটি করে উইকেট নেন মোহাম্মদ আমির, ইয়াসির শাহ, জুনায়েদ খান, মোহাম্মদ হাসনাইন, হারিস সোহেল ও ইমাদ ওয়াসিম।

বুধবার লেস্টারশায়ারের বিপক্ষে আরেকটি ওয়ানডে ম্যাচ খেলতে নামবে পাকিস্তান।

ট্যুর ম্যাচ শেষে ইংল্যান্ডের বিপক্ষে কার্ডিফে একমাত্র টি-টুয়েন্টি ম্যাচ খেলবে পাকিস্তান। এরপর ইংলিশদের সঙ্গে বিশ্বকাপের আগে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে সরফরাজের দল। আগামী ৮মে হবে প্রথম ওয়ানডে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাকিস্তান ক্রিকেটবিশ্বকাপ-২০১৯
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT