চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টানা তৃতীয়বার উইজডেনের ‘লিডিং ক্রিকেটার’ কোহলি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১১ অপরাহ্ণ ১০, এপ্রিল ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ব্যক্তি বিরাট কোহলিকে নিয়ে অনেকের মতবিরোধ থাকতে পারে, কিন্তু তার ক্রিকেটীয় জাদু বছরের পর বছর মুগ্ধ করে রেখেছে ক্রিকেট বিশ্বকে। নিত্যনতুন মাইলফলক স্পর্শ করছেন, রানবন্যা ছুটিয়ে ভাঙছেন রেকর্ডের পর রেকর্ড। এমন একজন ক্রিকেটারকে নিজেদের সেরা খেলোয়াড়ের তালিকায় জায়গা দিতে বেগ পেতে হচ্ছে না উইজডেন ক্রিকেট অ্যালমানাককেও।

২০১৮ সালকে একপ্রকার নিজেরই করে নিয়েছেন বিরাট কোহলি। পাচ্ছেন স্বীকৃতিও। ক্রিকেটের পারফরম্যান্স স্বীকৃতির সবচেয়ে অভিজাত সংস্করণ উইজডেন ক্রিকেট অ্যালমানাকের বিচারে টানা তৃতীয়বারের মতো লিডিং ক্রিকেটার হয়েছেন ভারত দলের অধিনায়ক।

কেবল লিডিং ক্রিকেটারই নন, উইজডেনের বিচারে বছরের সেরা ক্রিকেটারের একজন হয়েছেন কোহলি।

পুরো বছরে তিন ফরম্যাট মিলিয়ে ৬৮.৩৭ গড়ে ২৭৩৫ রান করেছেন কোহলি। দুইয়ে থাকা ইংলিশ টেস্ট অধিনায়ক জো রুটের চেয়ে ৭০০ রান বেশি করেছেন তিনি। এই সময়ে ৩৭টি ইনিংস খেলেছেন কোহলি, যার ১১টিকেই টেনে নিয়েছেন শতকে। তার নেতৃত্বেই অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতেছে ভারত।

কেবল অস্ট্রেলিয়াতেই নয়, এশিয়ান ক্রিকেটারদের জন্য কঠিন সাউথ আফ্রিকা ও ইংল্যান্ডেও জাদু দেখিয়েছেন কোহলি। ইংল্যান্ডের মাটিতে ৪-১ ব্যবধানে সিরিজ হারলেও ৫৯৩ রান করেছেন। এজবাস্টন ও ট্রেন্টব্রিজে হাঁকিয়েছেন দারুণ দুই শতক!

উইজডেনের বাকি চার লিডিং ক্রিকেটারের দুজন এসেছে জাতীয় দল থেকে। বছরজুড়ে দারুণ খেলা ইংলিশম্যান জস বাটলার আছেন এ তালিকায়। আর ভারতের বিপক্ষে অভিষেক টেস্ট সিরিজে ২৭২ রান ও ১১ উইকেট নিয়ে সিরিজ সেরা হওয়া টম ক্যারেন চমক জাগিয়েছেন সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে উইজডেন বর্ষসেরা হয়ে।

Reneta

বাকি দুজন হলেন ইংল্যান্ড নারী জাতীয় দলের ব্যাটসম্যান ট্যামি বিউমোন্ট ও ইংলিশ কাউন্টি ক্রিকেটে সর্বোচ্চ রান-সংগ্রাহক রোরি বার্নস।

কোহলির পাশাপাশি উইজডেনের নারী লিডিং ক্রিকেটার হয়েছেন ভারতীয় স্মৃতি মান্দানা। আর টানা দ্বিতীয়বারের মতো টি-টুয়েন্টি সেরা হয়েছেন আফগান লেগস্পিন সেনসেশন রশিদ খান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিরাট কোহলিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পদ্মা সেতুর দেড় কিলোমিটার দৃশ্যমান

পরবর্তী

বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা ও স্বাধীনতার ঘোষণাপত্র

পরবর্তী

বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা ও স্বাধীনতার ঘোষণাপত্র

ভক্তদের সঙ্গে দূরত্ব কমছে প্রভাসের!

সর্বশেষ

ছবি: পিএমও

ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কৌশল নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

জুলাই ২০, ২০২৬

স্পেনের রাজত্ব, মেসির কান্না আর চমকের বিশ্বকাপ শেষ হলো যেভাবে

জুলাই ২০, ২০২৬

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড-২০২৬ পেলো ওয়ালটন

জুলাই ২০, ২০২৬
ছবি: জুলাই বিপ্লবের স্মৃতিচারণ অনুষ্ঠানে উপস্থিত ইউসিএসআই ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থদের একাংশ।

ইউসিএসআই ইউনিভার্সিটিতে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ উদযাপিত

জুলাই ২০, ২০২৬

ভাড়া না বাড়িয়েই বছরে রেলের আয় বেড়েছে ২২১ কোটি টাকা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT