চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হলেন আশরাফুল আলম খোকন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৮ অপরাহ্ন ৩১, জানুয়ারি ২০১৯
বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হিসেবে পুনরায় নিয়োগ পেয়েছেন আশরাফুল আলম খোকন। গ্রেড ৪ এর ৩ ধাপের সর্বোচ্চ পদে পদোন্নতি দিয়ে যুগ্মসচিব পদমর্যাদায় তাকে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে এই পদে নিয়োগ দিতে বলা হয়েছে।

ওই প্রজ্ঞাপনে বলা হয়, আশরাফুল আলম খোকনকে ৭ জানুয়ারি ২০১৯ অথবা যোগদানের তারিখ হতে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি স্বাপেক্ষে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

এর আগে আওয়ামীলীগের ২০০৯-২০১৪ মেয়াদের শেষের দিকে (১৮ আগস্ট ২০১৩) একবছরের চুক্তিভিত্তিক মেয়াদে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হিসেবে যোগদান করেন আশরাফুল আলম খোকন।

পরবর্তীতে এক বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিয়োগ প্রধানমন্ত্রীর মেয়াদকালীন অর্থাৎ গত মেয়াদের শেষ দিন পর্যন্ত নবায়ন করেন।

একই ধারাবাহিকতায় আশরাফুল আলম খোকন আবারও প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হিসেবে নিয়োগ পেলেন।

Reneta

টানা তৃতীয়বারের মতো নিয়োগ পাওয়ায় আশরাফুল আলম খোকন ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন।

Jui  Banner Campaign
ট্যাগ: আশরাফুল আলম খোকনসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

কোনো অবস্থায় ভোটের মাঠ ছাড়বে না জামায়াত: মাহবুব জুবায়ের

ফেব্রুয়ারি ১১, ২০২৬

পাঁচ কোটি টাকা নিয়ে গেলেও কোনো অসুবিধা নেই, এটা বলিনি: ইসি সচিব

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কিছু রাজনৈতিক দল ‘সন্ত্রাসী কার্যক্রম’ চালাচ্ছে: ইসলামী আন্দোলন

ফেব্রুয়ারি ১১, ২০২৬

তারেক রহমানকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ৫ স্বতন্ত্র

ফেব্রুয়ারি ১১, ২০২৬

মানুষকে টাকা দেওয়ার মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে: জামায়াত

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT