চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গুয়ার হাওরের হৃদয় মাঝি

মীর মাসরুর জামানমীর মাসরুর জামান
৫:৫৯ অপরাহ্ণ ১৪, অক্টোবর ২০১৯
লাইফস্টাইল, সাক্ষাতকার
A A

‘আমার নৌকায় আসেন, আমি ভালা কইরা ঘুরাইয়া আনমু। গানও শুনামু।’ সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর ওয়াচ টাওয়ার ঘিরে ডিঙি নৌকা নিয়ে অপেক্ষায় থাকা ক্ষুদে মাঝিরা পর্যটকদের এভাবে ডাকতে থাকে। ১০/১২ বছর বয়সী এই শিশুদের একজন হৃদয়। পুরো নাম হৃদয় আহমেদ মোবিন। তার বাবার নাম মো. হিরু মিয়া, মা নূরজাহান। হৃদয়রা পাঁচ ভাই বোন; তিন ভাই আর দুই বোন। সে তৃতীয়। হৃদয়ের নৌকায় টাঙ্গুয়ার হাওরের জলাবনে হিজল-করচ গাছের ফাঁকে ঘুরতে ঘুরতে এইসব কথাবার্তা হলো:

– তোমাদের গ্রামের নাম কী?
– আমাদের গ্রামটা এখন এই পানির নিচে। গ্রামের নাম জয়পুর। থানা তাহিরপুর, জেলা- সুনামগঞ্জ।
– তোমার বাবা কী করেন?
– আমার বাবা অসুস্থ। আগে গ্রাম পুলিশের চাকরি করতেন।
– ভাইবোনদের মধ্যে কে বড়?
– আমার বোন বড়। বড় বোনের বিয়ে দিয়ে দিয়েছি।
– অন্য ভাই বোন?
– অন্য ভাই-বোন আছে এক রকম।
– তারা তোমার বড় না ছোট?
– আমার বড় আছে একজন। বোন। আর ছোট দুই ভাই।
– বোন কী করে?
– সেই বোন বিয়ার যোগ্য হইসে। এখন ঘরেই।
– পড়ালেখা করেছে?
– জ্বী, ক্লাস সেভেন পর্যন্ত।
– তুমি কোন পর্যন্ত পড়েছ?
– ক্লাস ফোর।
– আর পড়নাই কেন?
– আমি তো আর সেই রকম সুযোগ পাই নাই। মা-বাবা অসুস্থ। এখন ঘরের সব চাপ আইসা পড়সে আমার উপরে।
– তোমাদের ঘরবাড়ি?
– আমাদের ঘর পানিতে ডুইব্যা গেছে। মানে ঘরের ভিতরে পানি ঢুইক্যা পড়ছে। পালঙ্কের (খাট) উপরে সবাই কোনোমতে থাকি।
– তোমাদের কৃষি জমি আছে?
– না। একটা আসিলো। সেইটা নিয়া অনেক ঝগড়া হইসে। পরে দিয়া দিসি।
– তোমাদের এলাকায় কোনো সমস্যা আছে?
– আছে… ধরেন, আমি দশ হাজার টাকার মাছ ধরার জাল ফেললাম। সেইটা দিয়া আমার ২/৩ হাজার টাকা লাভ হইলো। ধরেন, সেইটা আপনে দেইখ্যা ফেললেন। পরে যখন আবার জালটা আমি পাতবো, সেইটা আর থাকবো না। কেউ উঠাইয়া নিয়া যায়। তখন তো আমার পুঁজি শেষ। আমি তখন কী করি?
– কী হলে ভালো হতো?
– একজনকে আরেকজন যদি উদ্ধার করতো। ধরেন, কেউ একজন বিপদে পড়সে। ধরেন আমার নৌকাটা অর্ধেক ডুইব্যা গেছে। কেউ দূরে থেইক্যা দেখসে। সে আইসা যদি উদ্ধার করত, এইটা অনেক ভালো হইতো। আসলে… একজন যদি আরেকজনের বিপদে সাহায্য করতো আর কি…
– এখন মানুষ কেমন করে?
– কেউ কাউরে বিপদে পড়তে দেইখা যত দূরে দিয়া যাইতে পারে। ততোই যেন তার ভালো!
– তোমাদের চেয়ারম্যান-মেম্বাররা কী করে?
– তারা আছে তো… তাদের ব্যস্ততা নিয়া তারা আছে। আমাদের পর্যটন পুলিশ একবার একটা কার্ড দিসিলো। সেইটা দিয়া আমার মা ১০ হাজার টাকা পাইসিলো। সেই টাকা দিয়া ছোটো একটা ঘর বানানো হইসিলো।
– সেইটা কবে কীভাবে হইসিলো?
– ওইতো, একবার এরকমই পানি হইসিলো। তখন একজন সাংবাদিক আইসা ছবিটবি তুলসিলো। পরে সেই যোগাযোগেই একটা ফয়সালা কইরা দিসিলো।
– তোমার ছোট ভাইবোন পড়াশোনা করে?
– আমার ছোট দুইটা ভাই। আমি সারাদিন নৌকা চালাই। ভোরে আসি। সারাদিন নৌকা চালাই। আসরের ওয়াক্তে যাই। তারা আমার এই টাকা দিয়াই পড়ে।
– তারা কোন ক্লাসে পড়ে?
– একজন ক্লাস ফোর। একজন ক্লাস ফাইভে।
– এখানে তোমার আয় কেমন হয়?
– এখন কম। সারাদিন ২/৪টা ট্রিপ দিতে পারলে ৭/৮শ’ টাকা হয়।
– আর শুকনো মৌসুমে?
– শুকনা মৌসুমে ট্যুরিস্ট নিয়া হাঁটাহাঁটি করি। প্রকৃতি দেখাই। তারা খুশি হইয়া ২/৪শ’ যা পারে দিয়া যায়। তারা আমার সংসারের উন্নতি কইরা দিয়া যায়।
– কোন সিজনে আয় বেশি হয়?
– পানির সিজনে আয় বেশি হয়। কিন্তু ক্ষতি বেশি। ধরেন, বাড়ি ডুবে। আবার বান্ধা লাগে। কষ্ট কইরা থাকা লাগে। আর হেমন্ত কালে আমার যদি ২শ’ টাকা হয় সেইটা দিয়া চাল-ডাল কিইন্যা খাওয়া যায় এক রকম। আর এখন যদি ৫শ’ টাকাও হয়, বেশিটাই বাড়ির নিচে দেওয়া লাগে।– বড় হলে তুমি কী হতে চাও?
– আমি চাই বাবা-মা’কে নিয়া সুন্দর মতন চলতে। আমার এলাকায় তো বেশি কিছু করার নাই। এই রকমই জীবন। যে রকম যায়…
– তোমার কোনো ভালো স্বপ্ন আছে?
– গত বছর এখানে একটা তিনতলা লঞ্চ আইসা থামতো। অনেক পর্যটক নামতো। তাদের সাথে একজন সাংবাদিক আসছিলো। আমাদের বাড়িতে গেসিলো। আমাদের ঘর ডুইবা গেসে দেইখ্যা তার মনে অনেক মায়া লাগসিলো। পরে ২ হাজার টাকা দিসিলো। সেইটা দিয়া অনেকদিন চলসি। সেই সময় আরও অনেক ট্যুরিস্ট আসতো। ইনকাম ভালো হইতো। এখন একটু কম।
– ট্যুরিস্টরা কী বেশি পছন্দ করে?
– আমাকে অনেক ট্যুরিস্ট চিনে। আমি ৩/৪ বছর ধরে পর্যটকদের নিয়া ঘুরি। আমার কারো সাথে কোনো মনমালিন্য হয় নাই।
– তুমি যে গান গাও, সেটা কোথায় শিখেছ?
– না। নিজে নিজেই। একজনেরটা শুইন্যা শুইন্যা। কোথায় শিখব?

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টাঙ্গুয়ার হাওর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষার তারিখ পরিবর্তন

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ ভবনের সামনে লাঠিচার্জ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করল পুলিশ

জুলাই ১৪, ২০২৬
ছবি: পিএমও।

প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিনের প্রতিনিধিদলের সাক্ষাৎ

জুলাই ১৪, ২০২৬

সংসদে ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের অবস্থান

জুলাই ১৪, ২০২৬

পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ত্রুটির জন্য ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT