লাইফস্টাইল

টাঙ্গুয়ার হাওরে জলের রাজ্যে মুগ্ধ ভ্রমণ পিপাসুরা

টাঙ্গুয়ার হাওরে নৌকা ও জলযাত্রা, পর্যটকদের ভ্রমণ. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গুয়ার হাওরে নৌকা চালিয়ে জলযাত্রা উপভোগ করছে পর্যটকরা, প্রকৃতি ও জলরাশি উপভোগের জন্য জনপ্রিয় স্থান।. Channel i News – চ্যানেল আই নিউজ

মেঘালয় পাহাড়ের পাদদেশে টাঙ্গুয়ার হাওরের বিশাল জলের রাজ্য। যে রাজ্য ভ্রমণে প্রতি মুহূর্তে মুগ্ধ ভ্রমণ পিপাসুরা। সাথে হুটহাট বৃষ্টির ঝাপটা এ আনন্দ আরও বাড়িয়ে দেয়। হাওরের পরিবেশ রক্ষায় সচেতনতার আহ্বানও জানান পর্যটকরা।

বৃষ্টির মধ্যে সুনামগঞ্জ শহর থেকে লেগুনায় যাত্রা শুরু। পথে দুপাশের গাছের সারি। সেই সারির ফাঁক দিয়ে হাওর দেখা যায়। একসময় তাহিরপুর বাজার। কিছুটা এগিয়ে গেলেই ঘাট।

বৃষ্টি পড়ছেই এর মধ্য দিয়েই হাওরবিলাসীদের উদাসী নৌ-যাত্রা। চারপাশে বিশাল জলরাশি আর দূর-দিগন্তের চমৎকার নৈসর্গিক শোভা দেখতে দেখতে এক সময় জলে নিমগ্ন নলখাগড়া, হিজল বন।

ওয়াচ টাওয়ার থেকে সৌন্দর্য দেখার পাশাপাশি স্বচ্ছ পানিতে সাঁতার কাটেন পর্যটকরা। দেখা যায়, জলের মাঝে বসতভিটা। একপাশে মেঘালয় পাহাড় রেখে কিছু দূর গেলে ট্যাকেরঘাট। এখানে রাত্রিযাপনের ব্যবস্থা।

পরদিন মোটরসাইকেলে লাকমা ছড়া। আবারও বৃষ্টি। মেঘালয় পাহাড় থেকে ভেসে আসা ছড়ার পানির নিচ থেকে পাথর তোলায় ব্যস্ত শ্রমিকরা। এখান থেকে আবার নৌকা। এই সৌন্দর্যের ভেতরও এখানে সেখানে পড়ে থাকে প্লাস্টিক সামগ্রী।

এখান থেকে দু’ঘন্টার বেশি যাওয়ার পর যাদুকাটা নদী। ঘোলা পানির পাশেই বালুর রাজ্য। দূরে মেঘালয় পাহাড়ের ঝর্না। নদীতে নেমে পড়েন অনেকেই।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

বিষয়:টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…